এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নবীরা এবং ধর্মযাজকেরা
নবীগণ, যত দূর সম্ভব,
আমাদের মাঝখানে উপদেশ দিতে আসেন,
অন্যান্য যারা যাজক সম্প্রদায়
প্রচার থেকে আসেন;
তারা প্রার্থনা করেন,
সংহার করেন এবং চলে যান,
আর আমাদের দুর্ভাগ্য
যেন সৈকতের বেলাভূমি।
ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর ৪৩