বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর - এনামূল হক পলাশ (২০২১).pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মানুষ এক ভ্রমণকারী জীবনের মরুভূমিতে
এক ছায়াময় বৃক্ষ তাকে আয়েশ করার সামর্থ্য দেয়।
তাঁবু নিক্ষেপ করে ভিত্তি স্থাপনের কোনো প্রয়োজন নেই
আল্লাহর সত্য প্রকাশিত হবে।
এখনো মানুষ নিজেদের মধ্যে বিতর্ক করে,
কিছু উপদেশ মিথ্যা এবং ভ্রান্ত;
অন্যদের শিক্ষা সঠিক পথপ্রদর্শন করে
এবং সকল সৃষ্টি অধিক রহস্যময়।
জড় বস্তু দ্বারা সজ্জিত একটি জন্তু
জ্ঞানীদের মধ্যে সর্বাধিক জ্ঞানী
যে এক মহাজগৎ কর্তৃক মোহমুক্ত
যার চূড়ান্ত পরিণতি দুর্নীতি ও ধ্বংস।

ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর ৪৮