বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর - এনামূল হক পলাশ (২০২১).pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

গুছিয়ে বলতে পারা একজন বন্ধু

গুছিয়ে বলতে পারা এক বন্ধুর কথা শুনতে শুনতে
নীরবে কেটে যাওয়া সময়ই দুনিয়ার শ্রেষ্ঠ মুহূর্ত।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন কত দুর্দান্ত!
কিন্তু পুরোনো সময়গুলো বাচালতায় ভরপুর:
যার ধ্বংস তাদের মূল জাতিকে করে খণ্ডিত।

প্রতিটি দেশের সময় প্রস্তুত করে তার কবর-
অথচ কেউ কখনো রচনা করেনা সময়ের কবর।