এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অভয়-খাম । Sea ঈশ্বরের যে স্বরূপগুলির উল্লেখ করা হইয়াছে, সে সমুদায়ই অনন্তের ভােব ব্যক্ত করিতেছে। তাহার অনন্ত স্বরূপ ধ্যান করিলে মন স্বভাবতঃ তাহা হইতে দূরে নিক্ষিপ্ত হয় ; আপনাকে. ক্ষুদ্ৰাদপি ক্ষুদ্র ভাবিয়া অভিভূত হইয়া পড়ে ; অথচ ঋষিগণ বলিতেছেন,-সাধক তঁহাতেই অভয় প্রতিষ্ঠা লাভ করিয়া থাকেন। ইহার অর্থ কি ? তাহার অনন্ততার সঙ্গে ও আমাদের অভয় লাভের সঙ্গে কি সম্বন্ধ আছে ? নিগুঢ়ভাবে চিন্তা করিলেই দেখিতে পাওয়া যাইবে, যে তাহার মহত্ত্ব যখন আমরা’ ধ্যান করি এবং যখন দেখি সেই মহানেরই আশ্রয়ে এই • জীবনবিন্দু রহিয়াছে, তখন ইহার জন্য আর চিন্তা থাকে না । যে শক্তি সেতুস্বরূপ হইয়া অগণ্য লোক মণ্ডলীকে ধরিয়া রাখিতে সমর্থ তাহ আমাকে ও রাখিতে সমর্থ। এই জ্ঞান হইতেই অভয়ভাবে উৎপন্ন হয়। MNAMhuig