১৯২ ধৰ্ম্মজীবন । তাহা রক্ষা করিবার জন্যও সর্বদা সতর্ক থাকে। ক্ষেত্রের শস্য কৃষকের সম্পত্তি, সেই শস্য রক্ষার দিকে তাহার কেমন দৃষ্টি ; মেষপাল মেষপালকের প্রধান সম্পত্তি, সে আপনার মেষদলকে রক্ষা করিবার জন্য কেমন ব্যস্ত ; এইরূপ সকল বিভাগেই মানুষ যাহাকে মূল্যবান বলিয়া মনে করে, তাহ। সহজে বিনষ্ট হইতে দেয় না । সেইরূপ ধৰ্ম্মধনকে যাহারা প্রিয় ও মূল্যবান বলিয়া জ্ঞান করেন, তাহারা ইহার রক্ষার জন্যও সর্ব প্রযত্নে চেন্টা করিয়া থাকেন। ধৰ্ম্মধনের রক্ষার জন্য যে এই ব্যগ্ৰত ইহাকে ধৰ্ম্মভীরুতা বলে । ধৰ্ম্মভীরু লোক প্ৰাণান্তেও অধৰ্ম্মের আচরণ করিতে পারেন না । রাজভয় বা লোকভয় যে তাহাদিগকে ভীত ও সংকুচিত করিয়া রাখে তাহা নহে, কিন্তু হৃদয়স্থ সাক্ষীস্বরূপ সেই পরম পুরুষের আদেশকে তাহারা কোন ক্রমেই লঙ্ঘন করিতে পারেন না । যে কাৰ্য্য দ্বারা তাহার সহিত বিচ্ছেদ ঘটে, ও তাহাকে হরাইতে হয়, সে কাৰ্য্যকে তাহারা বিষের ন্যায় বৰ্জন করিয়া থাকেন । তৃতীয়তঃ, মানুষ যাহাকে শ্রেষ্ঠ সম্পদ বলিয়া মনে করে, আপনার সমুদায় কার্স্য ও চিন্তাকে এমন কি সমগ্র জীবনকে তাহার দ্বারা নিয়মিত করিয়া থাকে, এবং তাহার সমগ্র জীবন তদুপরি প্রতিষ্ঠিত হয়। সে এমন সকল- কাৰ্য্যের আচরণ করিয়া থাকে, যাহা ঐ ধন লাভের অনুকূল ५éद६ ५éन्म † কাৰ্য্য পরিহার করে, যাহা ঐ ধন লাভের প্রতিকূল। বণিক, যে বাণিজ্যের দ্বারা ধনোপাৰ্জন করিবার চেষ্টা করিতেছে,
পাতা:ধর্ম্মজীবন (প্রথম খণ্ড) - শিবনাথ শাস্ত্রী.pdf/১৯৮
অবয়ব