বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মজীবন (প্রথম খণ্ড) - শিবনাথ শাস্ত্রী.pdf/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R R R बॅंख्ौदन ।। কৎখার প্রতি নির্ভর রাখিতে পারি না | প্ৰতিদিন প্ৰাতে পূর্বকাশে সুৰ্য্যোদয় হয়, কখনই ইহার ব্যতিক্রম ঘটে না ; এজন্য সূৰ্য্যোদয়ের প্রতি অবিচলিত আস্থা স্থাপন করিয়াছি; কিন্তু দশ দিন যদি এমন হয় যে প্রাতে পূর্বকাশে আর সূৰ্য্য আসিল না, তাহা হইলে আর প্রাকৃতিক নিয়মের অবশ্যস্তাবিতার প্রতি বিশ্বাস থাকিবে না । এই ত মানব-মনের স্বভাব । কিন্তু কি আশ্চৰ্য্য, একস্থানে ইহার ব্যতিক্রম দেখিতেছি । নিজের জ্ঞান, প্রেম, ও পুণ্যভাব সম্বন্ধে অক্ষয় আশা তামাদের হৃদয়কে অধিকার করিয়া রহিয়াছে । নিজ আত্মাকে পরীক্ষা করিলেই দেখিতে পাই যে, একটা শুভ সংকল্পকে হৃদয়ে ধারণ করিয়া, দশবার শতবার দুর্বলতা বশতঃ সে আদর্শ হইতে ভ্ৰষ্ট হইয়াছি, প্ৰবৃত্তিকুলের নিকট পরাস্ত হইয়াছি, অথচ প্ৰাণের মধ্যে থাকিয় কে যেন বলিয়া দিতেছে যে, চরমে প্রেম ও পুণ্যের জয় হইবেই হইবে, আমার সম্মুখে যে আদর্শ রহিয়াছে, তাহা উৎকৃষ্ট্রট, এবং আমার বর্তমান জীবন নিকৃষ্ট, অথচ আমার সহস্র দুর্বলতা সত্ত্বে আমি একদিন ঐ উচ্চ ভূমিতে উঠিবই উঠিব। এইরূপে জীবন-সংগ্রামে আমরা বার বার প্ৰবৃত্তিকুলের দ্বারা পরাজিত হইতেছি, আবার যেন উঠিয়া অঙ্গের ধূলি ঝাড়িয়া সম্মুখে অগ্রসর হইবার আশা করিতেছি। এমন কেন হয় ? সর্বত্রই যে নিয়মানুসারে বিচার করি, নিজের বেলা কেন তাহার ব্যতিক্রম ঘটে ? নিজের বেল। শতবার পরাস্ত হইয়াও কেন জয়ের , আশা করি ? শতবার