어 1 1 @२G থাকেন। ইহারই নাম সত্যের শক্তি। যেমন সত্যের শক্তি আছে, সেইরূপ আবার বিবেকের একপ্রকায় শক্তি আছে, অর্থাৎ মানুষ ইচ্ছা করিলেই একটা কিছু করিতে পারে না । যখনই সে ব্যক্তি অন্যায় কায্য করিতে যায়, তখনই ভিতর হইতে কে যেন বলিতে থাকে,-“ছি ! ছিঃ! এমন কায্য করিও না,” আমনই সে ব্যক্তি তাহা হইতে প্ৰতিনিবৃত্ত হয়। অন্যায়ের পথ । হইতে মন আপনাপনি সরিয়া দাড়ায় । ইহার নাম বিবেকের শক্তি । এইরূপ আবার প্রেমের শক্তি আছে। প্রেম মানুষকে স্বার্থনাশে প্ৰবৃত্ত করে ও অপরের বোঝা বহিতে নিযুক্ত করে। এই সকল শিক্ষা যখন একাধারে সন্নিবিষ্ট হয়, তখন অদ্ভুত মানবচরিত্র গঠিত হয় । কিন্তু দুঃখের বিষয় সকল প্রকৃতির উপরে ইহাদের শক্তি সমান হয় না । সত্য জানিলেই আমি তদনুসারে চলিতে বাধ্য, যাহা গৰ্হিত তাহা বৰ্জন করিতে এবং যাহা কিছু সৎ তাহ। গ্ৰহণ করিতে আমি বাধ্য, ইহা সকলে অনুভব করে না। কত লোক কত উৎকৃষ্ট সত্য সকল দিবানিশি শ্রবণ করিতেছে, কিন্তু সকল হৃদয়ে তাহাদের শক্তি হয় না; তাহা যদি হইত, তবে এত দিনে মানব-সমাজ আর এক অ্যাকার ধারণা করিত । আমরা अडिनिन cय जकल ठफ़ टफ़ जडा ब्लांड করিতেছি, জগতের সাধুরা হয়ত তাহার শতাংশের একাংশও প্ৰাপ্ত হন নাই, কিন্তু তাহারা যে একটু সত্য লাভ করিয়াছেন তাঁহাতেই প্ৰাণে এমন আশ্চৰ্য্য শক্তির সঞ্চার হইয়াছে যে, তাহার জন্য আর সকলকে অতি হীন বিবেচনা করিয়াছেন । সুতরাং আমরা দেখিতেছি।
পাতা:ধর্ম্মজীবন (প্রথম খণ্ড) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৩১
অবয়ব