অধ্যাত্ম-যোগ। wo¢ፃ যদি আগন্তুকদিগের মধ্যে কেহ তঁাহার ও শিষ্যগণের আহারাদির বন্দোবস্ত করিত ভালই, নতুবা তিনি স্বয়ং সশিষ্যে ভিক্ষাপাত্ৰ হস্তে নগরবাসিগণের দ্বারে দ্বারে ভিক্ষার্থ ভ্ৰমণ করিতেন । একবার সিদ্ধার্থ সশিষ্যে নিজ পিতার রাজধানীর সন্নিধানে উপস্থিত হইলেন। এক দিন তাহার পিতা সংবাদ পাইলেন যে, সিদ্ধাৰ্থ সশিষ্যে তাহারই প্ৰজাগণের দ্বারে দ্বারে ভিক্ষা করিতেছেন । শুনিয়া রাজ্য আপনাকে অতিশয় অপমানিত বোধ করিলেন এবং শাক্যসিংহকে এ প্রকার, কাৰ্য্য হইতে প্ৰতিনিবৃত্ত হইবার জন্য আদেশ করিয়া পাঠাইলেন । পরে নিজে আসিয়া বুদ্ধকে কহিলেন, “হে পুত্র, তুমি যে বংশে জন্মগ্রহণ করিয়াছ সে বংশে কে কবে মুষ্টি-ভিক্ষার দ্বারা প্ৰাণ ধারণ করিয়াছে ?” বুদ্ধ কহিলেন ;—“মহারাজ ! আমি যে বংশে জন্মগ্রহণ করিয়াছি সে বংশে সকলেই ভিক্ষুক ।” ইহাতে রাজা শুদ্ধোদন অতিশয় কুপিত হইলেন। তখন বুদ্ধ বুঝাইয়া বলিলেন যে, তিনি নির্বাণপ্ৰাপ্ত বুদ্ধবংশের কথাই বলিয়াছেন। মহাত্ম যীশুর জীবনেও এইরূপ একটীি ঘটনা আছে। একবার তিনি শিষ্যসমভিব্যাহারে বসিয়া কথোপকথন করিতেছেন, এমন সময়ে একজন আসিয়া বলিল,-“আপনার মাতা ও ভাই ভগিনীগণ বাহিরে দাড়াইয়া আছেন, আপনার সহিত সাক্ষাৎ করিতে চাহেন।” শুনিয়া তিনি বলিলেন, “কে আমার মা, কে আমার ভাই ভগিনী, ইহাৱাই আমার মা ও আমার ভাই ভগিনী” এই বলিয়া সম্মুখস্থ শিষ্যমণ্ডলীকে দেখাইয়া দিলেন। এ সকল
পাতা:ধর্ম্মজীবন (প্রথম খণ্ড) - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৬৩
অবয়ব