বিষয়বস্তুতে চলুন

পাতা:নকল রাণী - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮
দারোগার দপ্তর, ১৫৮ সংখ্যা।

অপর বেশও ধারণ করিয়া থাকেন। ডিটেক‍্টিভ কর্ম্মচারীর ন্যায় ইনিও বেশ-পরিবর্ত্তনে একজন সিদ্ধহস্ত। এমন সময় একটী লোক কাশীর শিকরোলের দিক হইতে ঘর্ম্মাক্ত-কলে বরে পূতসলিলা জাহ্নবীর তীযর দিয়া কি যেন প্রণষ্ট বস্তু খুঁজিতে খুঁজিতে এদিক-ওদিক চারিদিক চাহিতে চাহিতে ক্রমশঃ মণিকর্ণিকার ঘাট সমীপে উপরিীত হইল। পথিকবর, যেখানে পরমহংস বাবাজী থাকে, তাহার অনতিদূরে একটা ঘরের বারাণ্ডায় উপবেশন করিয়া আপনা আপনি বলিতে লাগিল, “ভোর থেকে দুপুর পর্যন্ত কাশীর সর্ব্বস্থান অন্বেষণ করিলাম, বেটাকে কোথায় দেখলাম না; কিন্তু আর ত পারি না, রোদ্দুরে রোদ্দুরে ঘুরে ঘুরে মাথার ঘাম পায়ে পড়‍্ছে। চলা তার, কাল আবার তন্ন তন্ন করে খুঁজে দেখ‍্বো, দেখি, দেখ‍্তে পাই কি না?” পথিক দেবমন্দিরের সুশীতল ছায়ায় বিশ্রাম করিতে লাগিল। পাঠককে পথিকের বিষয় বোধ হয় বিশেষ পরিচয় দিতে হইবে না, ইনিই আমাদের শঙ্করদাস, অমরচাঁদকে খুঁজিয়া বেড়াইতেছে।

 পথিক অন্যমনস্কভাবে বসিয়া আছে, আমরাও খুরিতে ঘূরিতে সেইস্থানে গিয়া উপস্থিত হইলাম। আমার সঙ্গী তাহার পশ্চাদ্ভাগ হইতে কহিলেন,—“কেও! শঙ্করদাস নাকি? এত রোদ্দুরে কোথায়?

 শঙ্কর চমকিয়া উঠিয়া পশ্চাৎভাগে চাহিয়া দেখে, একটি সুন্দর যুবাপুরুষ তাহার দিকে অগ্রসর হইতেছে। যুবককে দেখিলে বিশেষ ভদ্রলোক বলিয়া প্রতীতি হয়। বয়স শঙ্কর অপেক্ষা এক আধ বৎসরের কমই হউক, আর সামান্য বেশীই