পর্য্যটন, সেজন্যই অন্যের সংগে পরিচিত হতে এত আগ্রহ। ভদ্রলোক আমার কথা শুনে অবাক হলেন এবং আমার দিকে চেয়ে থাকলেন।
কতক্ষণ পর তিনি বললেন “বেশ ভাল কথা, বলুন আপনি কি জানতে চান?”
ভাবছিলাম গৃহস্বামী আমাকে তার ঘরে গিয়ে বসতে বলবেন কিন্তু তিনি তা করলেন না। দাঁড়িয়েই আমার সংগে বাক্যালাপ শেষ করতে চাইলেন। গৃহস্বামীর হাবভাব দেখে মনে হল আমাকে ঘরের ভেতর নিয়ে যেতে অনিচ্ছুক সেজন্য তার দিকে আরও ভাল করে তাকিয়ে দেখলাম লোকটি খাঁটী ইউরোপীয়ান কি-না? আমার চোখে লোকটিকে খাঁটী ইউরোপীয়ান বলেই মনে হল যদিও তিনি ভারতীয় ধরনের বাড়ীতে বাস করছেন। অবশেষে জিজ্ঞসা করলাম আপনার ঘরে বসে কথা বলতে আপত্তি আছে কি?
গৃহস্বামী বললেন আমার কোনও আপত্তি নেই। আপনাদের লোক আমাদের ঘরে প্রবেশ করতে ঘৃণা বোধ করে সেজন্যই আমরা তাদের ঘরে যাই না—অথবা তাদের আমাদের ঘরে ডেকে আনি না।
গৃহস্বামীর কথা আমার কাছে নূতন বলেই মনে হল, তাকে বললাম আজ পর্য্যন্ত কোন ইউরোপীয়ান আমাকে এই ধরনের কথা বলে নাই।
গৃহস্বামী হেসে বললেন “আমি ইউরোপীয়ান নই। নিগ্রো এবং ইউরোপীয়ান এই দুই-এর মিলনে আমার জন্ম। আমাদের মত লোককে বর্ডার লাইনার বলা হয়। বর্ডার লাইনার শব্দটির মানে হল আর একটু হলেই ইউরোপীয়ান হতে পারা যেত। ইউরোপীয়ান হবার যেটুকু বাকি সেইটুকু আপনার চোখে ধরা পড়বে না। এদেশের বাসিন্দা ইউরোপীয়ানরাই তা বুঝতে পারে। ইউরোপের অনেকে ইউরোপীয়ান্ বলে ভুল করে। এ ভুলের জন্য আপনি দায়ী নন্। আপনি এদেশে