বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৭
নিগ্রো জাতির নূতন জীবন

মোটর রোড্ রয়েছে। মোটর রোডের উপর দাঁড়িয়ে দেখলাম প্রপাতটি দুভাগে বিভক্ত। কত হাত নীচে জল পড়ছে তার মাপ রডেসিয়া সরকার এখনও নেন নাই। বোধ হয় দরকারও মনে করেন না! দূর থেকে দাঁড়িয়েই অনুমান করলাম প্রপাতের গভীরতা দুই শত ফুটের কম হবে না। যদি দুই শত ফুট হয় প্রপাতের গভীরত্ব তবে ভিক্টোরিয়া প্রপাত এত বিপজ্জনক কেন? জাম্বেসী নদীর উপরের দিকে প্রচুর জল জমা রয়েছে। তাতে নৌকা চলাচল করে কিন্তু যে স্থানে ভিক্টোরিয়া প্রপাত হয়েছে তার উপরের দিকটাতে পাথর জমা হয়ে যেন একটা বাঁধ দেখাছে। পাথরের বাঁধে ছিদ্র রয়েছে। সেই ছিদ্র দিয়ে জল হঠাৎ প্রপাতে পড়ার জন্যই ভিক্টোরিয়া প্রপাত এত বিপজ্জনক।

 পূর্বেই বলেছি ভিক্টোরিরা প্রপাত এবং নায়েগ্রা প্রপাতের উৎপত্তি একই ধরণের। অগভীর জলস্রোত ক্রমাগত চলতে থাকে। পরে সাগরে অথবা অন্য নদীতে, নয় কোথাও হ্রদে গিয়ে পতিত হয়। এখানে নদীর জল ধরাস্ করে নীচে পড়ে প্রপাতের সৃষ্টি করে বড় নদীতে গিয়ে মিলিত হয়েছে। এরূপ হবার কারণ কি? যদিও বিষয়টি ভৌগলিক জ্ঞাতব্য বিষয় তবুও ভ্রমণ কাহিনীরূপে পাঠকদের এ বিষয়ে একটু জেনে নিলে দোষ কি।

 অনেক সময় দেখা যার পাহাড় পর্বত ধ্বসে পড়ছে। লোকে বলে ধ্বসে পড়ছে, সেজন্য আমরাও বলি ধ্বসে পড়ছে। কিন্তু কেন ধ্বসে পড়ে তা আর আমরা জানতে চাইনা। পাথর অনেক সময় পচে। সেই পচা পাথর যখনই বড় বড় পাথরের ভার সহ্য করতে পারে না তখনই খসে পড়ে। ছোট ছোট নদী পাহাড় হতেই জন্ম নেয়। তাদের তলদেশে সকল সময় কঠিন পাথর থাকে না। যদি পঁচা পাথর থাকে তবে সেই পঁচা পাথরের ভেতর দিয়ে জল নীচে নেমে যায় এবং জলের