বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৫
নিগ্রো জাতির নূতন জীবন

উঠেছিল। জাম্বাবীতে পৌঁছে কোথায় থাকব, কি দেখব এসব কথাই চিন্তা করতাম এবং সে সম্বন্ধে লোকের উপদেশ সংগ্রহ করতাম। এদিকে জব্বৌ কোথায় এবং কি করছে সে কথা একবারও মনে হচ্ছিল না। সকাল বেলা ট্রেনে উঠব এমনি সময় একটি নিগ্রো আমার পাশ কেটে যাবার সময় একখানা পত্র পকেটে গুঁজে দিয়ে গেল। পত্রে লিখা ছিল, “বুলোবায়ো হতে বিদায়ের পূর্বে পুনরায় যেন দেখা পাই, দক্ষিণ রডেসিয়া সরকার আমাদের নির্বংশ করতে বসছে।” পত্রখানা পকেটে রেখেই গাড়ীতে বসতে হল।