বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৭
নিগ্রো জাতির নূতন জীবন

 বৃটিশ পূর্ব্ব আফ্রিকার যখন ভ্রমণ করছিলাম তখন কয়েকজন জার্মাণ এবং পর্তুগীজ পর্য্যটকের সংগে দেখা হয়, তাদের সংগে দেখা হয়েছিল একটি জঙ্গলে এবং সেজন্যই তারা বর্ণাভিমাণ ভুলে গিয়ে মন খুলে কথা বলতে সক্ষম হয়েছিলেন। তাঁরা বলছিলেন ইউরোপের কয়েকটি স্থান ভ্রমণ করার পর শাহারা প্রভৃতি বৃহৎ মরুভূমি দেখে মিশর, সিরিয়া এবং প্যালেষ্টাইন ভ্রমণ করে আফ্রিকায় আসেন। আফ্রিকায় আসার পর জাম্বাবী ধ্বংসস্তূপ দেখে আরও সেই ধরণের কতকগুলি ধ্বংসস্তূপ দেখতে পান। ধ্বংসস্তূপগুলির গঠণ একই ধরণের এবং আশে-পাশে এমন কোন কিছু পান নাই যা দেখে ধ্বংসস্তূপ সম্বন্ধে কোনও উপসংহারে পৌঁছতে পারেন। একজন বৃটিশ প্রত্নতত্ত্ববিদের মত উদ্ধৃত করেন এবং বলেন বৃটিশ প্রত্নতত্ত্ববিদ্ এই ধ্বংসস্তূপ সম্বন্ধে যে ধারণা পোষণ করেছেন তাতে তারা সায় দিতে পারেন না। তাদের মতে এই ধ্বংসস্তূপগুলি বহু পুরাতণ এমন কি বিশ্ববিখ্যাত ব্যাবিলোনিয়ান্ সভ্যতারও বহু পূর্বের।

 ইউরোপীয়ান পর্য্যটকগণ আপাতত আমাকে তাদের সমকক্ষ মনে করেই কথা বলতেছিলেন এবং এই ধ্বংসস্তূপগুলি সম্বন্ধে আমার মতামত জিজ্ঞাসা করেছিলেন। ধ্বংসস্তূপ না দেখেই কোনও মন্তব্য করা ভাল হবে না মনে করে পর্য্যটকদের কাছে কোন মন্তব্য করলাম না। বলে দিলাম যখন ধ্বংসস্তূপ দেখব তখন সে সম্বন্ধে কিছু বলতে পারব। পর্য্যটকগণ বিদায়ের পূর্বে তাদের নামের কার্ড দিয়ে বলেছিলেন, “আপনার মন্তব্য জানবার জন্য আমরা উৎসুক রইলাম।”

 গাড়ীতে বসা মাত্রই কম্প দিয়ে জ্বর উঠল। সারাদিন এবং সারারাত জ্বরে কষ্ট পেয়ে যখন ভিক্টোরিয়াতে নামলাম তখন ইচ্ছা হচ্ছিল না গাড়ী হ’তে নামি। কাছেই কয়েকখানা টেক্সী দাঁড়িয়েছিল। একখানা