পেদ্রোকে জিজ্ঞাসা করলাম “নিগ্রো জাতের গতিবিধির নিশ্চয়ই একটি ইতিহাস আছে?”
ইতিহাস একটা নিশ্চয়ই কিছু আছে, কিন্তু কথা হল নিগ্রোদের আসাযাওয়া এবং জীবন মরণ নিয়ে কেউ মাথা ঘামায় না। হয়ত পর্তুগীজরা আফ্রিকা হতে নিগ্রোদের সেণ্টহেলেনাতে ছেড়ে দিয়েছিল এর বেশি আর ইতিহাস কি হতে পারে? নিগ্রোদের ইতিবৃত্ত যাহাই হউক না কেন একথা সত্য যে নেপোলিয়ন্ সেণ্ট হেলেনাতে নির্বাসিত হন এবং সেখানেই তিনি মারা যান।
পেদ্রোর অরন্তের কথার প্রতিবাদ করে বললাম—শুনেছি আজকাল অনেকে বলেন সেণ্টহেলেনাতে নেপোলিয়নকে নির্বাসিত করা হয় নাই?
পেদ্রো রেগে বললেন “এ হল বাজে কথা। আমার মায়ের কাছ থেকে শুনেছি—নেপোলিয়ন গ্রাম্য লোকের সংগে কথা বলতেন এবং সর্বত্র যাতায়াত করতেন। গ্রাম্য লোক তার হাটার পদ্ধতি দেখে হাসত এবং জিজ্ঞাসা করত “তুমি এমন করে হাটছ কেন?” নেপোলিয়ন এসব কথায় কর্ণপাত করতেন না উপরন্তু নেপোলিয়ন সেণ্টহেলেনা দ্বীপে আসার পর থেকে নিগ্রোদের প্রতি শ্বেতকায়দের নির্যাতন অনেকটা কমে গিয়েছিল এবং সামান্য শিক্ষারও ব্যবস্থা হয়েছিল। অবশ্য আমাদের মত বর্ণশঙ্করদের জন্য পর্তুগীজ এবং স্পেনিশদের সময় থেকেই শিক্ষার ব্যবস্থা ছিল।
কি করে কতকগুলি লোকের মরেল ভেঙ্গে যায়—এবং অবনতির চরম সীমায় পৌঁছে—যদি দেখতে হয় তবে সেণ্টহেলেনার শ্বেতকায় নিগ্রোরাই হল তার প্রকৃষ্ট দৃষ্টান্ত। পেদ্রোকে ভারতের সম্বন্ধে অবশ্য কিছুই বললাম না, শুধু সেণ্টহেলেনার লোকের জীবন কেমন সে বিষয়েই