বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

জংলী পথে

 রডেসিয়ার দক্ষিণে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাই আমার গন্তব্য স্থান। বুলোবায়ো হতে দক্ষিণ আফ্রিকার সীমান্ত পর্যন্ত জংলী পথ। জংলা পথে চলা বড়ই বিপদ সঙ্কুল। বাস কিংবা রেলপথের সন্ধান ছিল না বলেই বিপদজনক পথে চলাই স্থির করেছিলাম। অনেক গুজরাতী এরূপ বিপদজনক পথে চলতে নিষেধ করেন, কিন্তু মন এগিয়ে চলছিল, বসে থাকা সম্ভবপর ছিল না।

 ভাবছিলাম জব্বো হয়ত আমার সঙ্গী হতে পারে, কিন্তু তার কোন পাত্তাই পেলাম না, আশায় বুক বেঁধে তার জন্য অপেক্ষা করলাম, সে কিন্তু আর এল না। কয়েকদিন পর তার সন্ধান করবার জন্য একজন গুজরাতী ব্যবসায়ীর স্মরণাপন্ন হলাম। গুজরাতী ব্যবসায়ী জব্বোর কথা কিছুই বলতে পারলেন না, অবশেষে একজন ভারতীয় স্কুল-মাষ্টারের কাছে জব্বোর কথা বললাম। তিনি বললেন “চুপ্ করুন” জব্বো এবং তার বন্ধুদের সম্বন্ধে আর কারো কাছে কোন কথা জিজ্ঞাসা করবেন না। কয়েকদিন পূর্বে অনেকগুলি নিগ্রো যুবককে হত্যা করা হয়েছে। সকলেই মোটর চাপা পড়ে মরেছে, জব্বোও বোধ হয় নিহত এবং আহতের মধ্যে একজন। বেচারী দরিদ্র নিগ্রো, এদের এমনি করে হত্যা করা হয়। লোকের কাছে বলা হয় মোটর চাপা পড়ে মরেছে। পৃথিবীতে অনেক