এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নিগ্রো জাতির নূতন জীবন
১২৪
করে খেলাম। কাফি খাওয়ার জন্য যদিও ঘুম এল না কিন্তু বসে থাকতে পারলাম না। কতক্ষণ বসেছিলাম তারপরই ঘুমে চোখ দু’টো বুঁজে যাচ্ছিল। ঘুম যাতে অভিভূত না করে সেজন্য খুবই চেষ্টা করলাম কিন্তু আমার অজ্ঞাতে কখন যে ঘুম আমাকে অভিভূত করল বুঝতে পারলাম না। যখন ঘুম ভাংল তখন আকাশে সূর্যের সোনালী আলো ছড়িয়ে পড়ছিল। শরীরটা ভাল করে পরীক্ষা করে দেখলাম কোথাও কোন ক্ষত নাই, শরীরে দুর্বলতাও নাই, ভামপার্ রক্ত শুষে খায় নাই।