বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

নিগ্রো গ্রাম

 আজ অল্প দূর যেতে হবে, কাছেই ওয়েষ্ট নিকলসন্ (West Nicholson) পথটাও সুন্দর। যে পথে সিংহ এবং বনগরুতে লড়াই দেখেছিলাম সে পথটা ছিল প্রশস্ত। রাস্তার উভয় দিকে দুইশত ফুট করে বৃক্ষাদি কেটে ফেলে পরিষ্কার রাখা হয়েছিল আর এদিকে পথের পাশেই বনজংগল রক্ষিত এবং কাটা তার দিয়ে বেড়া দেওয়া। একটু দূরে দূরেই লেখা ছিল “সাবধান আগুন লাগতে পারে।” সেজন্য সিগারেট ধরিয়ে কাঠিটা নিবিয়ে ফেলতাম। কতক্ষণ পর দুজন নিগ্রো সাথীও পেলাম। তারা আনন্দের সহিত আমার সংগে কথা বলতেছিল, যেন অনেক দিনের পরিচিত। সংবাদ নিয়ে জানলাম ওয়েষ্ট নিকলসনে নিগ্রো হোটেল আছে, নানারূপ খাবারও পাওয়া যায়, স্নানের বেশ ভাল বন্দোবস্ত রয়েছে।

 পথে কোনরূপ কষ্ট হল না। বারটা না বাজতেই গ্রামে পৌঁছে দেখলাম কাছেই রেল ষ্টেশন। মানচিতে রেল লাইন দেছিেলাম। মাঝে মাঝে গাড়ীও দেখেছি কিন্তু কোথাও রেল-ষ্টেশন দেখি নাই। বড়ই দুঃখ হল কেন এতটা পথ সাইকেলে করে এলান? এটা আমার একটা মস্ত ভুল। এদেশে কি সাইকেলে ভ্রমণ করতে আছে!

 ওয়েষ্ট নিকলসন্ বেশ বড় গ্রাম। রেল টারমিনাস্ হওয়াতে