ইউরোপীয়ানের সংগে। সে আমাকে দেখেই বললে, “হ্যালো নেপোলিয়ন বোনাপার্ট, এদিকে কি ভেবে?”
মিষ্টার এদিকে ভিক্ষায় বের হয়েছি। নেপোলিয়ন মস্কো পর্য্যন্ত মুক্ত অসিতে অগ্রসর হতে সক্ষম হয়েছিলেন আর আমি ভিক্ষাপাত্র নিয়ে এখান পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। এই বলেই তার হাতে আমার একখানা ভিক্ষাপত্র দিলাম। সে আমার ভিক্ষাপত্রখানা দেখে বললে “দেখা হওয়ায় বড়ই আনন্দিত হয়েছি, কিন্তু আপনার ভিক্ষাপত্রে অনেক বানান ভুল আছে।
“যে-কোন মতেই হোক আমার বক্তব্য বুঝতে পেরেছেন নিশ্চয়ই।”
“হ্যাঁ, তা ঠিক, কিন্তু আপনার এ ভুলের জন্য আমি ক্ষমা করব না, বোধহয় আপনি নিগ্রোদেরও ভিক্ষাপত্র দিয়েছেন। তারা ভুল বানান শিখলে তাদের যেমন ক্ষতি হবে আমাদেরও তেমনি ক্ষতি হবে। দুঃখের বিষয় এখানে কোনও প্রেস নাই, যদি থাকত তবে আমি আপনার সবগুলি ভিক্ষাপত্র নষ্ট করে দিয়ে নূতন করে ছাপিয়ে দিতাম। যাক্গে আপনি আপনার ভিক্ষাপত্র শুদ্ধ করে ছাপবেন এই আশায় আমি আপনাকে এক পাউণ্ড দিচ্ছি। এই নিন্ আর অগ্রসর হবেন না। এদিকে সবাই বার্গার, এরা আপনাকে অপদস্ত করে ছাড়বে, একটি পেনীও দেবে না। আমি জাতে স্কচ্, এবং ধর্মে কমিউনিষ্ট, সেজন্যই আপনার সংগে দাঁড়িয়ে কথা বলছি। যদি কোনও বার্গার আপনাকে ফুটপাথে হাটতে দেখে তবে বড়ই রাগ করবে, হয়ত বা কুকুরও লেলিয়ে দিতে পারে, এদিকে আর অগ্রসর হবেন না।
এক পাউণ্ডএর নোটখানা যত্নসহকারে রেখে দিয়ে ভদ্রলোককে বিদায় দিলাল। সামনের দিকে এগিরে চলেছি দেখে ভদ্রলোক একটু দুঃখিত হলেন এবং বললেন “চলুন আমিও আপনার সংগে যাব। আমরা