বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

গভীর বনে

 অনেকটা পথ বেশ সুন্দরই পেলাম। তারপরই আরম্ভ হল একটানা ভাংগা পথ। ভাংগা পথে চলা বড়ই কষ্টকর। এর উপর যদি একা চলতে হয় তবে আরও কষ্টকর হয়ে দাঁড়ায়। প্রথমত বন এবং উপবন থেকে পথ একটু দূরেই ছিল, একটু এগিয়ে যাবার পরই গভীর বনের ভিতর দিয়ে পথ আরম্ভ হল। এরূপ মারাত্মক পথে কেউ সাইকেলে চলাফেরা করে না। আমাকে বাধ্য হয়ে বাইসিকেল চালাতে হয়েছিল। বেলা যখন বারটা তখন পথেরই পাশে বিশ্রামার্থ বসলাম। বসতে ইচ্ছা হচ্ছিল না। বন্যজীব দ্বারা আক্রমণ হওয়ার ভয় ছিল। এদিকে কিন্তু শরীর চলছিল না। পা দু’খানা বিদ্রোহ ঘোষণা করে জানিয়ে দিয়েছিল আর প্যাডেল করা সম্ভব হবে না। বসতেই হল, সর্বপ্রথম কতকগুলি লতাপাতা সংগ্রহ করে আগুন ধরিয়ে দিলাম। লতাপাতা পুড়ে যাবার পর আরও কিছুটা এগিয়ে গিয়ে কতক্ষণ বিশ্রাম করলাম। বিশ্রামের পর আবার চলতে সুরু করলাম। তিনটার পূর্বেই একটা প্রশস্ত পরিষ্কার মাঠ পেলাম। ভাবলাম আজ রাত এখানেই কাটাব। সাইকেল দাঁড় করিয়ে রেখে কাঠ সংগ্রহ করতে গেলাম। কাঠ সংগ্রহ হয়ে গেলে বসবার স্থানটা বেশ ভাল করে পরিষ্কার করলাম। ভাবছিলাম আরও কতকটা জল পেলে ভাল হবে, কিন্তু জল অন্বেষনে