বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নিগ্রো জাতির নূতন জীবন
১৫৮

এবং ডাচ্ ভাষায় কথা বলল। বুঝলাম কিছু খাদ্য আনতে বলেছে। তখনও সে আমাকে বসতে বলে নাই, ভদ্রতা বজায় রাখার জন্য আমি দাঁড়িয়েই ছিলাম। কতকক্ষণ পর ভ্যাণ্ডারের চেতনা হল; বললে বসুন। Please sit down. ঘরের বাইরের একটা চেয়ারে বসলাম। ভেতরকার চেয়ারগুলি ব্যবহারের উপযুক্ত ছিল না। ইতি মধ্যে নিগ্রো রমণী আমার জন্য খাবার নিয়ে এসেছিল।

 খাবারের থালা দেখে বুদ্ধি লুপ্ত হয়েছিল। এরূপ খাদ্য জীবনে কখনও দেখি নাই। কম পক্ষে এক সের ওজনের এক টুকরা মাংস, একটা রুটি, পোয়া খানেক মাখন ও এক বোতল দক্ষিণ আফ্রিকার আঙ্গুরের মদ। মদ খেতাম না বলে বোতলটা সর্ব প্রথমই ফেরৎ দেই তারপর খেতে আরম্ভ করি। আমি যখন খাচ্ছিলাম তখন ভ্যানডার আমার কাছে বসল এবং বললে “বুয়োর বুদ্ধে আমাদের পরিবারের সব মরেছে, শুধু আমিই বেঁচে আছি। এখান থেকে একশত মাইলের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়েছিল। কেনেডিয়ান্ এবং গুপ্ত পাঞ্জাবী সেপাই মিলে বুয়রদের প্রাপ্ত বয়স্ক যুবক হতে আরম্ভ করে বৃদ্ধ পর্য্যন্ত কাউকে ছাড়েনি। বুয়র যুদ্ধ প্রায় অর্দ্ধ শতাব্দি পূর্বে হয়ে গেছে এখনও কিন্তু আমরা আমাদের সেই শৌর্য্য বীর্য্য ফিরে পায়নি। এই যে বিস্তীর্ণ এলাকা দেখছেন তা আমরই সম্পত্তি। আমি মরলেই এই সম্পত্তি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হবে। আমার কয়টি নিগ্রো প্রজা আছে। তাদের আমি স্বাধীনতা দিয়েছি। তারা এই বাড়ীতেই থাকে। এখন তারা ভুট্টার ক্ষেতে কাজ করতে গেছে। সন্ধ্যার পূর্বেই ফিরে আসবে। এখন আপনাকে যে খাদ্য দেওয়া হয়েছে তা নিগ্রোদের খাদ্য। বিকালে আমার সংগে খাবেন।

 আমাকে যে খাদ্য দেওয়া হয়েছিল তার সামান্য খেয়ে বিশ্রমার্থ নিকটস্থ কক্ষে গেলাম। সেখানে অনেকগুলি বিছানা ছিল। বিছানাগুলি