বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নিগ্রো জাতির নূতন জীবন
১৬০

সেপাই আমাদের বেশ ক্ষতি করেছে। সে কথা আমরা কখনও ভুলতে পারব না। এখনও আমাদের দেশে অনেক ভারতীয় সেপাই আছে তারা অনেকেই এখন বৃদ্ধ কিন্তু দক্ষিণ আফ্রিকা এবং রডেসিয়ার অলিখিত আইন মতে বৃদ্ধ বয়সের পেনশন্ এদের দেওয়া হয় না। ভোটের অধিকার তাদের নেই। এদের পক্ষে শাস্তি উপযুক্তই হয়েছে। আপনি যখন দেশে ফিরে যাবেন তখন আমার বলা অলিখিত ইতিহাস আপনার দেশবাসীকে শুনাবেন। আজ আপনি এখানে আরামে থাকুন, কাল কিন্তু আপনি আমার অতিথি নন একথাটা মনে রেখে সকাল সকালই স্থান ত্যাগ করবেন।

 রাত্রে ঘুম হল না। চারটার সময় ঘুম হতে উঠে একটুকরা কাগজে ভ্যান্‌ডারকে লিখে ধন্যবাদ জানিয়ে যখন পথে এলাম তখন মনে হল এক বন্যজীবের হাত হতে রেহাই পেয়ে অন্য বন্যজীবের খপ্পরে না পরলেই রক্ষা। সুখের বিষয় এত সকালেও কোন বন্যজীবের দেখা পাইনি। কিন্তু একটা গাছের নীচ দিয়ে যখন যাচ্ছিলাম তখন গাছের উপর আগুন দেখে বেশ ভয় হচ্ছিল। তারপরই মনে হল গ্যাসের কথা। অনেকে আলেয়া দেখে অজ্ঞান হয়। আমারও সে অবস্থা হবার উপক্রম হয়েছিল। কিন্তু যখনই মনে হল ঢিল ছুড়লেই আলেয়ার লোপ হয় তখন সময় ক্ষেপন না করে একটি পাথর কুড়িয়ে আলেয়ার দিকে ছুড়ে মারলাম। আলেয়ার লোপ হল কিন্তু মনের ভয় গেল না। সিগারেট ধরালাম এবং ধীরে ধীরে বাইসিকেল চালিয়ে এগিয়ে চললাম। সূর্য উঠার সংগে সংগে সব ভয় চলে গেল। ন্যাসনেলিজমের নগ্ন রূপ চোখের সামনে এসে দেখা দিল। অতবড় ঘৃণা এখনও দক্ষিণ আফ্রিকার বৃদ্ধরা মনে রেখেছে। তারা একটুও বুঝতে চেষ্টা করেনি ভারতবর্ষ তখন ছিল পরাধীনতার অন্নকারে নিমজ্জিত। স্বাধীনতার সামান্য একটু গন্ধ পাবার