বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নিগ্রো জাতির নূতন জীবন
১৬৪

এখানে থাকতে হবে। আপনার জন্য বিছানা ঠিক আছে। আসুন নিগ্রো বয়ের সংগে পরিচয় করিয়ে দেই, সে-ই আপনার স্নানের জল এবং খাবার দেবে—আসুন!”

 ঘরে গিয়ে দেখলাম সত্যিই বিছানা তৈরী! বয় পূর্বেই জল উঠিয়ে রেখেছিল। বয়ের সংগে পরিচয় হল। সে বেশ ইংলিশ বলতে পারে। এতে আমার আরও সুবিধা হল। পাদ্রীর বোনকে বিদায় দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করলাম, দৈনিক কত দিতে হবে? কথাটা তার কানে পৌঁছাল না। বয় বললে, (Ten and Six) দশ শিলিং ছয় পেনী করে দিতে হবে। তাতেই রাজি হলাম। আরাম করে তিন দিন কাটিয়ে চতুর্থ দিন সকাল বেলা রওয়ানা হবার সময় পেছনে কিছু রেখে গেছি বলে মনে হল না। পথে নামতে ভয় হল কারণ সামনেই দুরন্ত দক্ষিণ আফ্রিকা।

সমাপ্ত