বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩
নিগ্রো জাতির নূতন জীবন

এসেছে তারা সকলেই নিজের মতলব সিদ্ধির চেষ্টা করছে, তারা তোমাদের ভালমন্দ দেখছে না। ভারতীয় ব্যবসায়ীদের যদি বুদ্ধি থাকত তবে তোমাদের সংগে নিশ্চয়ই সহযোগীতা করত। দুঃখের বিষয় ওদের ঘটে বুদ্ধি নাই সেজন্যই তারা তোমাদের সংগে মেলামেশা করে না।

 এখন কেথায় যাচ্ছেন বানা?

 ইম্‌তালী, দক্ষিণ রডেসিয়ার একটি শহরে, সেই শহরটি এখান থেকে আরও তিন সপ্তাহের পথ।

 নিগ্রো একটু চিন্তা করে বললে সে অনেক দূর। পথে অনেক বন জঙ্গল। লোকালয় নাই বললেই চলে। তারপর পথত পথ নয় যেন জমের দক্ষিণ দুয়ার। এই পার্বত্য পথ আপনার পক্ষে আরোহন করা সম্ভব পর হবে বটে কিন্তু এতে আপনার লাভ হবে না। শরীর ভেংগে যাবে এবং তাতে হয়ত আপনার পক্ষে আর ভ্রমণ করাও সম্ভব হবে না। আসুন আমার সংগে আজকের মত ভাল করে খেয়ে বিশ্রাম করুণ কাল যা হয় করবেন।

 নিগ্রোর কথা আমার বেশ ভাল লাগল সেজন্য তার বাড়ীর দিকে রওয়ানা হলাম। লোকটি বেশ শিক্ষিত বলেও মনে হল। তার মুখ হতে নির্ভুল ইংলিশ শব্দ বের হচ্ছিল। তার সংগ নিলাম। গ্রামে পৌঁছে দেখলাম কাছেই রেলওয়ে ষ্টেশন। নিগ্রো আমাকে বসতে দিয়ে মোরগের জন্য চলে গেল। সে ফিরে আসবার পর নিকটস্থ মুদীর দোকান হতে চাল, নুন ইত্যাদি নিয়ে এল। সর্বপ্রথমই কাফি তৈরী করে আমাকে এক কাপ কাফি খেতে দিল তারপর সেও এক কাপ খেল। কাফি খেরে সে মোরগ কাটতে রওয়ানা হয়ে গেল দেখে জিজ্ঞাসা করলাম পাশেই মোরগটা কেটে নিলে হয় না?

 না মিষ্টার আমাদের এরূপ নিয়ম নাই। যখনই কোন জীবকে