এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৯
নিগ্রো জাতির নূতন জীবন
কথা শুনতে এখানে বসি নাই। বেশ ভাল করেই বুঝতে পেরেছি আপনি মনের ভাব গোপন করছেন। রডেসিয়া ভ্রমণ আপনার হবে কেউ তা রুখতে পারবে না। আপনার ভিসা পাওয়া হয়ে গেছে। এখন যদি কেউ আপনাকে এদেশে প্রবেশ করতে বাধা দেয় তবে আন্তর্জাতিক জগতে রডেসিয়া সরকারের বদনাম হবে। সেজন্য বলছি আপনি আমাদের কাছে মন খুলে কথা বলতে পারেন।
এদের বেয়াদবী দেখে বললাম “রডেসিয়াতে মন খুল কথা বলার মত কিছুই নেই। দেশ দেখতে এসেছি বুঝলেন। ইম্তালী হতে সাইকেলে করে বুলবায়োর দিকে রওয়ানা হব। এখন যেতে পারেন, একটু ঘুমোতে দিন, আর ক’ ঘণ্টা পরেই ভোর হবে, তখন আপনারাই বা যাবেন কোথায় আর আমিই বা যাব কোথায়, কেউ তখন কারো খবর রাখবে না। সুপ্রভাত।
অফিসার আর অন্য কথা না বলে অন্য কম্পার্টমেণ্টে চলে গেল।