তার পার করে যখন ঘরের কাছে আসলাম তখন একটা মস্ত বড় কুকুর ঘেউ ঘেউ করে আমাকে সম্বর্দ্ধনা করল। কুকুরের ভয়ে ভীত না হয়ে কুকুরের মাথায় হাত দিয়ে একটু আদর করা মাত্র কুকুরটি ঠাণ্ডা হল। ইতিমধ্যে একটি যুবক এসে আগেই নমস্কার জানিয়ে জিজ্ঞাসা করল “কি চাই?”
বুয়র যুবককে সাধারণ ভাষায় বললাম “আজ রাত তোমাদের বাড়ীতে থাকতে চাই, পথ দেখিয়ে নিয়ে চল ত। তাদের বাড়ীতে রাত্রে থাকতে পারব কি পারব না সে সম্বন্ধে কোন চিন্তা না করেই যুবক বলল “এদিকে আসুন come this way Sir।” বুবকের “স্যার” কথাটা শুনে আমার মন অনেকটা শান্ত হল। এগিয়ে চললাম, কুকুরটা আমাদের পেছনে চলল, অবশেষে যখন আমরা বুয়র যুবকের বাড়ীতে পৌঁছলাম তখন তার বাবা অতীব অভদ্রভাবে ঘরের বারান্দায় যেতে বললে। বারান্দায় উঠে নিজের পরিচয় দিলাম। একটু বসার পরেই ভদ্রলোকের স্ত্রী এক পেয়ালা কাফি খেতে দিলেন। কাফির পেয়ালা হাতে করে একখানা চেয়ারে বসলাল, এতে বুয়রের মনের পরিবর্তন হল। তার মনের ভাব বুঝে চেয়ার হতে উঠতে যাচ্ছি এমন সময় বললে “এখন বসতে পারেন কিন্তু অন্য কোন ভদ্রলোকের সামনে আপনাকে বসতে দিতাম না, কারণ হাজার হউক আপনি একজন “কুলি!”
দক্ষিণ আফ্রিকার লোকের ভাষায় সকল ভারতবাসীই কুলি। সেখানকার শ্বেতকায়দের গুজরাতী মুসলমানেরা বুঝাতে চেয়েছিলেন তারা মুসলমান কুলি নন। বুয়রগণ সেকথা বুঝতে চেষ্টা না করে পেগিং বিল পাশ করেছে এরপরে আরও বিল পাশ করবে। কেউ তাতে বাঁধা দিতে পারবে না এবং বাধা দেওয়া সম্ভবও হবে না। যারা ধর্মের মাপকাঠি দিয়ে জাতের নির্ণয় করতে চায় তাদের ভাগ্যে এরূপ দুঃখের কালিমাই