বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৯
নিগ্রো জাতির নূতন জীবন

মধ্যে আনন্দের পেছনে দুঃখ লুকিয়ে থাকে। মুখের মধ্যে হাসি ফুটে উঠে বটে কিন্তু তার মধ্যে একটি দুঃখের ক্ষীণ সূত্র দেখতে পাওয়া যায়, মাতাল এবং তার স্ত্রীর মুখে সেরূপ ভাব দেখতে পাওয়া যেত না। রডেসিয়ার ভারতীয়দের মধ্যে অভাবের নাম গন্ধ নাই। নবাগত ভদ্রলোক সেলিসবারীর একজন বিখ্যাত ধনী। তিনি আমাকে তার বাড়ীতে থাকতে অনুরোধ করেন। মাতালের বাড়ীতে সে রাতটা বেশ আনন্দেই কেটেছিল।