সেলিসবারী
এদিকের পথ বড়ই সুন্দর। পথের দুদিকে বড় বড় খামার। খামারের চারিদিকে সরু তারের বেড়া। পথেরই পাশে একটি ইণ্ডিয়ানের খামার দেখতে পেয়ে খামারে ঢুকে পড়লাম। খামারের মালিক মণিভাই পেটেল। মণিভাই এবং তার স্ত্রী তখন খামারে কপির চাড়া রোপণ করছিলেন। তাঁর বড় ছেলেটি কোদাল দিয়ে মাটি কাটছিল। ছোট দুটি মেয়ে ঘাসের উপর বসে খেলা করছিল। অদূরে একটি নিগ্রো সারেংগী বাজিয়ে গান করছিল। আমাকে দেখতে পেয়ে মণিভাই বললেন “কি চাই ভাই?”
দক্ষিণ রডেসিয়া, জান্জিবার, বৃটিশ পূর্ব-আফ্রিকা প্রভৃতি স্থানে ভাই অথবা ভাইয়া শব্দদ্বয় সাধারণতঃ সংযুক্ত প্রদেশের লোকের প্রতিই প্রযুজ্য। সংযুক্ত প্রদেশের লোক এই দুইটি শব্দ মোটেই পছন্দ করে না। আমাকে ভাই বলাতে একটুও দুঃখিত হলাম না বরং সুখী হলাম এবং মণিভাইকে জিজ্ঞাসা করলাম মণিভাইএর মত আর কতজন চাষা এদিকে বাস করে।
বেশি নয় মাত্র কয়েক ঘর। দেশেও আমরা চাষই করতাম এখানেও আমরা চাষই করছি। চাষের কাজ কিন্তু আমাদের দেশের লোকে মোটেই পছন্দ করে না বরং ঘৃণাই করে। আমার নামের পেছনে