বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৫
নিগ্রো জাতির নূতন জীবন

 হেডমাষ্টার মহাশয় হলেন অর্দ্ধ-নিগ্রো। তার শরীর এবং মন একই ধরণের! সমাজের সেবার জন্য নিজের অস্তিত্ব পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত। কিন্তু তিনি ভেবে পাচ্ছিলেন না কি করে রাষ্ট্রনৈতিক সমকক্ষতা পাওয়া তার সমাজের পক্ষে অল্পায়াসে সম্ভবপর হয়। আমার সংগে সে বিষয়েই তিনি কথা বলতেন। যতটুকু সম্ভবপর ততটুকু উপদেশ দিয়েই সুখী হতাম।

 অর্দ্ধ-নিগ্রো অথবা শ্বেত নিগ্রোদের আকৃতি ইউরোপীয়ানদের হতে সর্বতোভাবে বলিষ্ঠ এবং সুন্দর। তাদের পোষাক যদিও মামুলী তবুও তাদের বিশ্রি দেখায় না। সৌষ্ঠব শরীরে জীর্ণবস্ত্রও অনেক সময় শ্রীবৃদ্ধি করে।

 ইউরোপীয়ানরা কম মজুরী করে প্রচুর অর্থ পায়। আয়াসে এবং বিলাসে সে অর্থ খরচ করে। বিলাস এবং ভোগ যখন চরমে উঠে তখন তারা অভুক্ত এবং অর্দ্ধভুক্ত অর্দ্ধ-নিগ্রোদের ভোগের সামগ্রীতে পরিণত করতে প্রয়াসী হয়। অর্দ্ধ-নিগ্রো অথবা শ্বেতকায় নিগ্রোরা সহজে আত্মবিক্রয় করতে রাজী হয় না তখন তাদের প্রতি ইউরেপীয়ানদের প্রতিশোধ নেবার প্রবৃত্তি আপনিই জেগে উঠে। সেই প্রতিশোধের দৃষ্টান্ত প্রায়ই দেখতে পাওয়া যায়। অর্দ্ধ-নিগ্রো এবং শ্বেতকায় নিগ্রোরা নীরবে আত্মাহুতি দেয়। সংবাদপত্রে সেই সংবাদ বের হয় না। সেরূপ দু’ একটা দৃষ্টান্ত পাওয়ার পর এবং সেরূপ গল্প শুনার পর চোখের জল আপনা হতেই এসে যেত!

 কয়েক দিনের মধ্যেই আমি অর্দ্ধ-নিগ্রো এবং শ্বেতকায় নিগ্রোদের মধ্যে পরিচিত হলাম। তাদের বললাম আর কিছু না পার হাতে লিখে এসব দুর্ঘটনা মাসিক অথবা সাপ্তাহিকের মত পত্রিকা বের করে তাতে প্রকাশ কর এবং প্রত্যেক শিক্ষিত লোককে একদিনের জন্য পড়তে দিয়ে