বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নিগ্রো জাতির নূতন জীবন
৬৬

পরের দিন অন্য আর একজন যাতে পড়তে পায় তার ব্যবস্থা কর। আমার উপদেশ কার্যকরী হয়েছিল। কয়েক দিনের মধ্যেই কয়েকখানা হাতের লিখা সাপ্তাহিক বের হয়েছিল।

 রডেসিয়াতে যে সকল ভারতবাসী বাস করে তাদের কাছে অর্দ্ধ-নিগ্রো এবং শ্বেতকায় নিগ্রো পরিচালিত কয়েকখানা সাপ্তাহিক গিয়েছিল। অনেক ইণ্ডিয়ান তাই পড়ে মাথায় হাত দিয়েছিল। লোভী ব্যবসায়ী প্রমাদ গুণেছিল। তারা বুঝতে পেরেছিল এসব আমারই কাজ সেজন্য আমাকে চাঁদা দেওয়া বন্ধ করেছিল। এতে আমি মোটেই দুঃখিত হই নাই বরং সুখীই হয়েছিলাম অর্দ্ধ-নিগ্রো এবং শ্বেতকায় নিগ্রোদের কিছুটা সাহায্য করতে পেরেছিলাম বলে।

 একদিন একজন শ্বেতকায় নিগ্রো আমাকে জিজ্ঞাসা করল ইউরোপীয়ানদের কাছ থেকে আমি কিরূপ ব্যবহার পেয়েছি। সে যখন অবগত হল অছ্যুঁতের মতই ইউরোপীয়ান সমাজে আমার স্থান তখন সে আমার কাছে প্রস্তাব করল যদি আমি কিছু মনে না করি তবে আমাকে একটি নাইট ক্লাবে নিয়ে যেতে পারে। নাইট ক্লাবে যেতে আমার কোনও আপত্তি ছিল না কারণ শালগ্রামের শোয়া ও বসা দুই সমান।

 শ্বেতকায় নিগ্রোটি আমাকে নেবার জন্য লসমনের ঘরে এল। রাত তখন বারটা। এত রাত্রে বাহিরে যাচ্ছি দেখে লসমনের স্ত্রী কেঁপে উঠলেন। শ্বেতকায় নিগ্রো তাকে গোপনে কি বলল তারপর আমরা পথে বের হয়ে আসলাম। বেশিক্ষণ আমাদের হাটতে হল না, কাছেই একজন নিগ্রো টেক্সিওয়ালা দাঁড়িয়েছিল। ইংগিত করা মাত্র সে আমাদের কাছে আসল এবং আমাদের টেক্সিতে উঠিয়ে নিয়ে গন্তব্যস্থানের দিকে পবন বেগে রওয়ানা হল। দশ মিনিটের মধ্যে আমরা ক্লাবের