সংগে পথ চলতে চাই আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাকে সাহায্য করা এবং আপনার সংগে থেকে নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা।” বললাম “এতে আমার কোনও আপত্তি নাই, এখন আমি উঠব, চল ত এস।”
যুবকত্রয় তৎক্ষণাৎ আমার সংগ নিল। মাইল পাঁচেক যাবার পর আমরা একটি নিগ্রো বিদ্যালয়ের কাছে আসলাম এবং যুবকত্রয় আমাকে পথের পাশে বসিয়ে রেখে নিকটস্থ নিগ্রো বিদ্যালয়ের দিকে যাবার পূর্বে বলে গেল যে পর্যন্ত তারা ফিরে না আসে সে পর্যন্ত আমি যেন স্থান ত্যাগ না করি।
অনেকক্ষণ পর যুবকত্রয় একজন ইউরোপীয়ানকে সংগে নিয়ে আমার কাছে আসল। ইউরোপীয়ান্ লোকটিকে দেখেই মনে হল তিনি একজন পাদরী এবং বিদ্যালয়ের শিক্ষক হবেন। তিনি আমার সামনে এসে দাঁড়াবার পরও যখন আমি তাকে অভিবাদন করলাম না এবং কিছুই বললাম না তখন তিনি নিজেই বললেন “তুমি কি পরিশ্রান্ত?”
অনেকটা তাই, তুমি এখানে কি কর?
পাদরী নিজের পোষাকটি দেখিয়ে বললেন, “আমি এখানকার পাদরী এবং শিক্ষক। চল আমার সংগে, তোমার থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করে দেই।
চল, বলে উঠে পড়লাম।
পথের পাশেই মস্তবড় দোতালা বাড়ী। বাড়ীতে শিক্ষক থাকেন। আর একটু দুরেই গীর্জ। গীর্জার পাশেই আর একটা ঘরে কতকগুলি ছাত্র থাকে যাকে বলা হয় হোষ্টেল। আমাকে সেখানেই নিয়ে গিয়ে বসানে হল। বসার পর পাদরীকে বললাম “এক গ্লাস জল দাও।” পাদরী তৎক্ষণাৎ এক গ্লাস জল আনতে একটি ছেলেকে পাঠালেন।