বিষয়বস্তুতে চলুন

পাতা:নিগ্রো জাতির নূতন জীবন - রামনাথ বিশ্বাস (১৯৪৯).pdf/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নিগ্রো জাতির নূতন জীবন
৮০

সাধারণতই আপনার মন ইণ্ডিয়ানদের প্রতি ঝুকবে, কিন্তু মনে করুন একজন ইণ্ডিয়ান বৃটিশের সাহায্য নিয়ে আপনার গলা কাটতে আসছে তখন আপনি তাকে জ্ঞাতী-ভাই বলে এড়িয়ে যাবেন না শত্রু বলে আত্মরক্ষা করবেন?

 প্রশ্নের জবাব এত সহজে সমাধান হবে মনে হচ্ছিল না।

 পরের দিন জব্বো এবং মেপ্পাকে সংগে নিয়ে পথে বের হলাম। ষ্টার-উড্-ষ্টার এবং কিউ কিউ হয়ে গুয়েলো পৌঁছলাম। গুয়েলোতে পৌঁছার পর আমাকে ম্যালেরিয়া জ্বর প্রবলভাবে আক্রমণ করে। ডাক্তার কুইনাইন্ ইনজেকশন্ দেওয়া সত্বেও জ্বর বন্ধ হয় নাই। জব্বো জ্বরের প্রকোপ দেখে তাদের মতে সিনকোনা জাতীয় এক প্রকার গাছের পাতার রস খেতে দেয় এতে পনের মিনিটের মধ্যেই জ্বর সেরে যায়। জ্বর সেরে যাবার পর জব্বো আমাকে বিছানা পরিত্যাগ করতে নিষেধ করে। তার আদেশ মত শুয়ে থাকতে বাধ্য হই। তিন দিন বিছানায় শুয়েছিলাম। এই তিন দিন সে নিজেই কাঁচা দুধ সংগ্রহ করে আনত এবং কাঁচা দই খেতে দিত। ক্রমাগত তিন দিন কাঁচা দুধ খেয়ে শরীরের দুর্বলতা লোপ করতে সক্ষম হই।

 গোয়েলোতে যে ভদ্রলোকের বাড়ীতে উঠেছিলাম সেই ভদ্রলোক জাতে গুজরাতী। ব্যবসায়ের দিক দিয়ে তিনি খুবই উন্নতি করেছিলেন। রাষ্ট্রতত্ব সম্বন্ধেও তিনি অনেক সংবাদ রাখতেন। রডেসিয়া পার্লামেণ্ট সম্বন্ধে বলতে যেয়ে বললেন “হয়ত ভবিষ্যতে দক্ষিণ রডেসিয়াতে শ্বেতকায়দের সংখ্যাধিক্য হবে। গ্রীক্, আর্মেনিয়ান, ইংলিশ, স্কচ্, আইরিশ এবং অন্যান্য ইউরোপীয়ান জাতি অনবরত রডেসিয়ায় প্রবেশ করছে, অথচ যাদের এশিয়াটিক বলা হয় তাদের এদেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।