MOR निर्क्षऊिद्र् °ि । বলিতেছে উপকথা হরষিত মনে, মাতা, পুত্ৰ, কন্যা, পত্নী, সবে একাসনে বসেছে চৌদিকে ঘিরে, কভু বা বিস্ময়ে শুনিছে অপুৰ্ব্ব কথা পুলকিত হয়ে, কিছু বা হাস্যের ছটা শোভিছে বদনে, কাভু বা দয়াতে বারি। আসিছে নয়নে ; সতত ভাসিছে সুখে তাদের হৃদয় ; নাহি জানে পাপ তাপ নাহি কোন ভয়; প্ৰকৃতি তাদের দেবি । রাখিতে সম্মান, ভাণ্ডার খুলিয়া সুখ করেন প্ৰদান । সেই খানে দয়া ৰতি । কর লো গমন, গিয়ে সেই কৃষকেরে কর আলিঙ্গন । দিবসের পরিশ্রমে কাতর। সে জন, তোমাকে পাইলে দেবি ! হবে হৃষ্ট-মন। অথবা বিজনে যথা কোন মন্ত্রিবর করেন রাজ্যের চিন্তা বসি একেশ্বর, ভাবেন কি রূপে হবে প্রজার কুশল, কোন স্থানে শক্ৰগণ করে কি কৌশল, কোন দেশ কি রূপেতে হতেছে শাসন, কোন দেশে কঁাদিতেছে অধিবাসীগণ, যাও যাও। দয়াময়ি ! যাও সেই স্থলে ; গিয়া তাকে বল দেবি।-"একাকী বিরলে আর কেন প্ৰিয়তম । আছ রে বসিয়া ? এতেক ভাবনা তব পরের লাগিয়া ;
পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৪
অবয়ব