न्निङि क्लिे | আপন পাপের ফল ভোগ করিবারে, আছি। এই জন-শূন্য জলের মাঝারে ; নাহি হেথা সুত জায়া সাস্তুনা করিতে এহেন বিপদ কালে ; নাহি কেহ দিতে একবিন্দু নেত্র-জল আমার রোদনে, মিশাতে হাদয়-ব্যথা হৃদয়-বেদনে । যে দিকে ফিরিয়া চাই দেখি শূন্যময় ; উদাসে সতত কঁাদে পাপিষ্ঠ হৃদয় । 5श् िङाणीि दोन °ींन, (श्थि उद्भ११ বিষাদি-কালিমা মাখি মলিন বরণ ; নাহি নড়ে পাতা ; পাখী না ডাকে কুলায়ে ; কে যেন রেখেছে শোকে সবারে ডুবায়ে । চাহি আমি নিশা-কালে গগণ-মণ্ডলে, দেখি শশী সুধা-রাশি বিষাদ-কৰ্জ্জুলে, মাখা হয়ে, হীন-কান্তি, না হরে নয়ন ; একান্তে রজনী সনে করিছে রোদিন । চাহি আমি শোক-ভারে এদিকে যখন, তখনি তটিনীপতি ! করি দরশন, যেন তুমি এ পাপীর দুঃখেতে রসিয়া, কুলে কুলে এবারতা বেড়াও ঘুষিয়া । দিবা অবসান কালে, যাবে দিনমণি ধীরে ধীরে তব নীরে ডোবেন আপনি, যাবে বিহগের কুল তোমা পরিহরি যায় সবে নিজনীড়ে কলরব করি,
পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.pdf/৪
অবয়ব