বিষয়বস্তুতে চলুন

পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় কাণ্ড । urs fra SSRN 丙臀目 স্থান-কুটীর। সময়-তৃতীয় প্রহর রজনী। তৃতীয় প্রহর নিশি ; মেদিনী, গগন, সব আছে স্থির ভাব করিয়া ধারণ ; ঘুমায় পৰ্ব্বত, নদী, ঘুমায় সাগর ; নড়েন। পল্লব, নিদ্রা যায়। তরুবর ; ঘুমাইছে আন্দামান, থাকিয়া থাকিয়া শিবার অশিব রবে উঠিছে কাদিয়া ; গিরিবরে, করি-যুখ রয়েছে নিদ্রায় ; একমাত্র যুথপতি গিরি চূড়া-প্রায়, দাড়ায়ে বিপুল কৰ্ণ নাড়িছে। সঘনে, মাঝে মাঝে উড়ে ধূলি নিশ্বাস পবনে ; প্ৰজার রক্ষায় যেন জাগে নরপতি । জনস্থানে-বাল, রুদ্ধ, যুবক, যুবতী, মোহিনী নিদ্রার কোলে আছে সৰ্ব্বজন ; কোথা বা মানব কেহ দেখিয়া স্বপন, হাসে, কঁাদে, কথা কয়, আপনার মনে ; ঘুমায়ে ঘুমায়ে শিশু, লইয়া বদনে, সুধা-রস-পূর্ণ স্তন সুখে করে পান ; নিদ্রিতা জননী তার জানে না অজ্ঞান, ঘুমায়ে ঘুমায়ে তারে করিছে বারণ, বার বার স্তন-যুগ করে আকর্ষণ ।