বিষয়বস্তুতে চলুন

পাতা:নিশীথ-চিন্তা - কালীপ্রসন্ন বিদ্যাসাগর.pdf/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 নিশীথ-চিন্তা'। ব্ৰহ্মাণ্ডস্থ প্ৰাণিবগও সেইরূপ দিবালোকের আদর্শন হইলেই রাত্রির স্নেহ-রস-পূর্ণ অনন্ত ক্রোড়ে আশ্রয় লাইবার জন্য ব্যাকুল হইয়া পড়ে । মেদিনী তখন কি আনন্দের অব্যক্ত মধুর নাদেই না মুহূৰ্ত্তকাল নিনাদিত হয়। ব্যবসায়ী সহাস্তৱদনে ব্যবসায় কাৰ্য্য স্থগিত রাখে ; কৃষক সমস্ত দিবসের পরিশ্রমের পর, পশুপাল সঙ্গে লইয়া, মনের সুখে গাইতে 'গাইতে গৃহাভিমুখে । প্ৰধাবিত হয় ; বিটপীর কল কল কোলাহলে দশদিক বাজিয়া উঠে; পার্থিব ক্রিয়াকৰ্ম্মের প্রবল প্ৰবাহ নিরুদ্ধ হইয়া আসে ; দেখিতে দেখিতেই সকল একাকার হইয়া যায়, এবং যেখানে যে আছে সকলেই সেই এক শয্যায় শয়ন করিয়া কৃতাৰ্থতা লাভ করে। ইহা মাতৃস্নেহের উপর মুগ্ধ নির্ভর ভিন্ন আর কি হইতে পারে ? রাজা প্ৰজা, দাতা গৃহীতা, অপকারী অপকৃত, নিন্দুক নিন্দিত, পূজ্য পূজক, ভক্ষ্য ভক্ষক, কেহই সেই অতুল স্নেহের সুখ-শয্যায় বঞ্চিত নহে। তাপহারিণী, দুঃখবারিণী, করুণাময়ী জননী সকলকেই সমান আদরে বুকে লইয়া সকলের দুঃখ তাপ বিদূরিত করেন। যে দিনান্তে মুষ্টিভিক্ষাও আহরণ করিতে রাত্ৰিং প্ৰপদ্যে জননীং সৰ্ব্বভুতনিবেশনীং । ভদ্ৰাং ভগবতীং কৃষ্ণাং বিশ্বস্য জগতো নিশাং ৷ সম্বেশনীং সাম্যমানীং গ্রহনক্ষত্রমালিনীং । প্ৰপুন্নোহং শিবাং রাত্ৰিং ভদ্রে পারিং অশীমহি ৷ ( ঋগ্বেদসংহিতা । )