বিষয়বস্তুতে চলুন

পাতা:নিশীথ-চিন্তা - কালীপ্রসন্ন বিদ্যাসাগর.pdf/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

DòR निौथ-खिों । চিত্ৰিত-প্ৰতিবিম্ব দেখিয়া তখন মোহিত হইয়াছিলাম মাত্র } किञ्जु*ञखि यांभिन्नौद्र ७३ निक्, निष्ठः, নিরুপম (গাম্ভীৰ্য্যের মধ্যে আমার উৰ্দ্ধে ঐ তারার বাগান এবং সম্মুখে এই ফুলের বাগান লইয়া যতই আমি চিন্তা করিতেছি, আমার চিত্ত ততই এক অভিনর্ধ ভাবে উচ্ছসিত,—এক অভিনব আলোকে আলোকিত • হইতেছে ; আর সেই যুঁই ফুল ॥৪ তাহার জল কণা এবং সেই জলকণার অভ্যন্তর-প্ৰতিভাসিত অনন্তের চিত্র আমার নিকট আর একরূপ লাগিতেছে । আমি দিব্যচক্ষে দেখিতেছি যে, প্ৰকৃতির এই অনন্ত উদ্যানে প্ৰত্যেক মনুষ্যই অসংখ্য ফুলের মধ্যে ক্ষুদ্র একটি যুঁই/ ফুল। যুঁই ফুলের বক্ষঃস্থলে যেমন জল-কণা, মনুষ্যের বক্ষস্থলেও সেইরূপ অতি ক্ষুদ্র একটুকু চৈতন্য কণী, এবং যুথিকাবদ্ধ জল-কণায় যেমন অনন্ত গগনের অনির্বাচনীয় চিত্র, মনুষ্যের এই হৃদয়-বদ্ধ চৈতন্য-কণায়ও অনন্তকাল, অনন্ত দেশ এবং অনন্তস্বরূপের অনন্ত চিত্র । মনুষ্য কেমন করিয়া তাহার তাদৃশ ক্ষুদ্র হৃদয়ের মধ্যে এই অনন্তের বোঝা অলক্ষিত ভাবে এবং অতি গোপনে বহন করিতেছে, ভাহা অধিকাংশ মনুষ্যই জীবনে কখনও ভাবিয়া দেখে না । ভাবিলেও প্রায়শঃ কেহই সে ভাবনায় কুল পায় না। কিন্তু যে বিরলে বসিয়া ভাবে, তাহার স্বতঃস্ফুরিত মতি যেমন অনন্তের দিকে ; যে না ভাবে, তাহার ও গতি এবং ক্রমবিকাশ সেইরূপ সেই