বিষয়বস্তুতে চলুন

পাতা:নিশীথ-চিন্তা - কালীপ্রসন্ন বিদ্যাসাগর.pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bro নিশীথ-চিন্তা. । কোন সময়ে উচ্চতম সুখে সুখী হইয়া আত্মায় কৃতাৰ্থ হইয়াছিলেন ? মিথিলার সীতা মধুথপুত্তলী মাত্র । সে পুত্তলের তখন পৰ্য্যন্ত প্ৰাণ-প্ৰতিষ্ঠা হয় নাই। সীতা তখন রূপের ডালি হইলেও সামান্য বালিকা। পৃথিবীর ইতিহাসের সহিত তদীয় অশ্রুতপূর্ব প্ৰেমময় জীবনের কিরূপ নিগুঢ় সম্পর্ক রহিয়াছে, তখন পৰ্য্যন্ত তাহার সে কথা বুঝিবার সময় হয় নাই। অযোধ্যার, সীতা আমোদ অথবা আনন্দের উন্মুক্ত উৎস; আপনার আমোদে আপনি উছলিয়া উছলিয়া পড়িতেছে । সে আমোদের নিবৃত্তি নাই । এ সংসারের সুখ যে দুঃখের সহিত ওতপ্ৰোত জড়িত, তখন পৰ্য্যন্ত সে তত্ত্ব র্তাহার বুদ্ধিতে প্ৰতিভাত হয় নাই । দণ্ডকারণ্যবাসিনী সীতা, সাগরাভিসারিণী ভাগীরথীর ন্যায়, প্ৰেমবিহবলা, —আপনার উচ্ছলিত প্ৰেমাবেগে আত্মহারা । কিন্তু যিনি আপনার পুণ্যপুঞ্জময় রূপ ও তাপের প্রভায় বাল্মীকির পুণ্য নিকেতনকে ভক্তির প্রগাঢ় আনন্দে আবিষ্টব্যুৎ রাখিয়াছিলেন, তিনি মানুষী নহেন, তিনি দেবতা, তিনি আশীৰ্বাদের সজীব প্ৰতিমূৰ্ত্তি ; আপনার জন্য র্তাহার আর ভাবনা নাই, ভাবনা পরের জন্য । * আত্মসুখের জন্যও তঁাহার। আর কোনরূপ কামনা নাই, কামনা পরকীয় সুখের জন্য । যিনি জীবনের অগ্নিপরীক্ষায় অস্পৃষ্ট ও অক্ষুন্ন রহিয়া প্রেম ও সুখের এই চরমোৎকর্ষে পহুচিতে পারিলেন, তাহার মত সুখী আর কে ? এই অবনীন্তলে অনন্তকোটি অবলা প্ৰেম অথবা মনুষ্যত্বের নিম্নতম গ্রামেও না পহুচিয়া,