বিষয়বস্তুতে চলুন

পাতা:নিশীথ-চিন্তা - কালীপ্রসন্ন বিদ্যাসাগর.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুঃখে সুখ । SS). পতিসহবাসে ভোগে ও সুখে রহিল ; এবং যিনি জগতে দাম্পত্য প্রেমের ‘পরাকাষ্ঠা ও • চরম-আদর্শ প্ৰদৰ্শন করিয়া মানবজাতিকে, পবিত্ৰ করিয়া গেলেন, জগতের বিচারে তিনিই পতিসহবাসে বঞ্চিতা, কলঙ্কিত এবং অশেষ প্রকারে অবুমানিত হইয়া পরিশেষে জটাচীরধারিণী বনবাসিনী, হইতে বাধ্য স্নইলেন। তঁহার মত সুখী আর কে ? আর, সীতাগতপ্ৰাণ সীতাময় রাম ? রামেরও ইহাই প্ৰধান সুখ যে, তিনি প্ৰাণ-শূন্য প্ৰজামণ্ডলীর জন্য আপনার অমূল্য অমৃততুল্য প্ৰাণ, এবং প্ৰাণাধিক প্ৰিয়তমাকেও অকাতরে বিসৰ্জন করিলেন । রামের চরিত্র সকল সময়ে এবং সকল স্থলেই লোকাতিরিক্ত পদার্থ। উহা পৰ্বতের ন্যায় উচ্চ হইয়াও সমুদ্রের ন্যায় উদার, এবং বজের ন্যায় কঠিন হইয়াওঁ কুসুমের ন্যায় কোমল। দশরথ এবং কৌশল্যাও তঁাহাকে ভক্তি করিতেন, এবং যাহারা নিতান্ত নিঃস্ব, নিতান্ত অসহায়, মানুষ্যের মধ্যে কেহ যাহাদিগকে জিজ্ঞাসা করিত না, তাহারাও রামধনকে তাহাদিগের প্রাণের জন ও প্ৰাণ-ধন জ্ঞানে ভালবাসিত । তিনি তাহার জীবনের বক্সে যে দিকে যখন পদ-ক্ৰম করিতেন, সেই দিকেই তখন জীবের হৃদয়সিন্ধু উথলিয়া উঠিত । তাহার ইতিহাস, এই হেতুই, জগতের ইতিহাসে, পৃথক একটা বস্তুর ন্যায়, সর্বাংশে অতুল । কিন্তু সেই অতুল ইতিহাসেরও শেষভাগ আত্মোৎসর্গর অলৌকিক মহিমায় এত উপরে ... 8