sミ নীতি-সন্দর্ভ । পর শ্ৰীকাতর লোক কখনও নিজের জীবনে সুখানুভব করিতে পারে না। যাহাতে অষ্ঠের মনে সুখ হয়, তাহার মনে তাহাতে দুঃখ হয় ; অন্যের মুখ্যাতি শুনিলে তাহার হৃদয় যন্ত্রণায় কাতুর হইয়া পড়ে। সে কুসুমে কীট ভিন্ন আর কিছু দেখে না। সুধা তাহার নিকট বিষ এবং স্বৰ্গ তাহার নিকট নরক । বিশ্বজনীন ভালবাসা পরশ্ৰীকাতরতার আক্রমণ হইতে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। আমরা যাহাকে প্রাণ ভরিয়া ভালবাসি, তাহার শ্ৰীবৃদ্ধি দেখিলে কখনই ঈ iান্বিত হই না । পিতা পুত্রের উন্নতি দেখিলে কখনও ঈর্ষাপরবশ হন না ; ইহার কারণ, পুত্রের প্রতি পিতার অগাধ ও অকৃত্রিম ভালবাসা । যদি এই ভালবাসা কেবল নিজের ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে নিবদ্ধ না থাকিয় আপামর সৰ্ব্বসাধারণলোকের উন্নতি ও অভু্যদয়ে প্রধাবিত হয় তাহ হইলে, আমাদের ঈর্ষান্বিত হওয়ার কোনই কারণ থাকিবে না। পরশ্ৰীকাতরতা অশেষ দোষের আকর ; কিন্তু যখন ইহা লৌকিকতার আবরণে আচ্ছাদিত হইয়া সমাজে প্রবেশলাভ করে তখন, ইহার ত্যনিষ্টকারিতা শতগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয় । পরঐকাতর লোক যখন দেখিতে পায় যে তাহার অভিপ্রেতব্যক্তি তদপেক্ষা বলবন, প্রকাশ্যভাবে শক্রতা করিয়া সে তাহার কোন অনিষ্টসাধন করিতে পারিবে না, তখন সে খলতা অবলম্বনপূর্বক তাহার অনিষ্টসাধনে রত হয়। সে তাহার অভিপ্রেত ব্যক্তির সহিত বাহ্যিকসৌহার্দ্য স্থাপন করিয়া মিষ্টকথায় তাহাকে তুষ্ট করিবার চেষ্টা করে। সম্মুখে শতমুখে তাহার প্রশংসা করে
পাতা:নীতি-সন্দর্ভ.djvu/১০৫
অবয়ব