বিষয়বস্তুতে চলুন

পাতা:নূতনের সন্ধান - সুভাষচন্দ্র বসু.pdf/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



নূতনের সন্ধান

হয় তবে সে জাতীয়তা একদিনও টিকিতে পারে না। এই জন্য আমি সঙ্ঘবদ্ধ শ্রমিক বা কৃষক সম্প্রদায়কে স্বরাজ-আন্দোলনের পরিপন্থী তো মনে করিই না―বরং আমি মুক্তকণ্ঠে স্বীকার করিব যে তাহাদের সহযোগ ব্যতীত স্বরাজ-লাভের আশা দুরাশা মাত্র―এবং তাহারা যে পর্য্যন্ত সঙ্ঘবদ্ধ না হইতেছে ততদিন তাহাদিগের পক্ষে স্বরাজ আন্দোলনে অথবা সামাজিক ও অর্থনৈতিক পুনর্গঠনের কাজে যোগদান করা সম্ভবপর হইবে না।

 এ কথা অস্বীকার করিবার উপায় নাই যে সকল দেশে, বিশেষতঃ আমাদের এই অভাগা দেশে, মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ই দেশের মেরুদণ্ড-স্বরূপ। তাহারা যে শুধু মুক্তিপথের অগ্রদূত তাহা নয়―গণ-আন্দোলনের অগ্রদূত। যতদিন পর্য্যন্ত জন-সাধারণের মধ্যে প্রকৃত জাগরণ না আসিতেছে, ততদিন পর্য্যন্ত শিক্ষিত সম্প্রদায়কেই গণ-আন্দোলনের অগ্রদূত হইতে হইবে। এতদ্ব্যতীত যাবতীয় গঠনমূলক কাজে এই শিক্ষিত সম্প্রদায়কেই অগ্রণী হইয়া পথ-প্রদর্শকের কাজ করিতে হইবে। এই সকল কারণে আমি মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের অভাব অভিযোগের বিষয়ে ২/১টি কথা বলিতে ইচ্ছা করি।

 প্রথমতঃ তাহাদের ভাবের অভাবের কথা। আমাদের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে যে আদর্শপ্রেম ও আদর্শনিষ্ঠার অভাব আছে সে

১৩০