বিষয়বস্তুতে চলুন

পাতা:পঞ্চরাত্র - গুরুবন্ধু ভট্টাচার্য্য.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পঞ্চরাত্র

জন্মোৎসব[১] উপলক্ষে গোদানের জন্য নগরের উপবনবীথীতে গোরুগুলি এবং উৎসব-হৃষ্ট[২] গোপদের ছেলে মেয়েরা আসুক। যাই আমিও তাড়াতাড়ি গিয়ে আমোদ করি। একি! শুকনা গাছের শুকনা ডালে কাকটা ঠোঁট ঘসছে, আবার সূর্য্যের দিকে তাকিয়ে বিকট শব্দও কচ্ছে। গোরুগুলির ও আমাদের মঙ্গল হ’ক। যাই তাড়াতাড়ি গিয়ে গোয়ালাদের ছেলে মেয়েদের ডেকে নিয়ে আসি। গোমিত্রক, গোমিত্রক।

 গোমিত্রক। মাতুল, প্রণাম করি।

 বৃদ্ধ গোপালক। আমাদের ও আমাদের গোরুগুলির শান্তি হ’ক। ওরে গোমিত্রক, মহারাজ বিরাটের জন্মোৎসব উপলক্ষে গোদানের জন্য নগরের উপবনবীথীতে সমস্ত গোধন এবং উৎসব-হৃষ্ট গোয়ালাদের


  1. ↑ ‘বর্ষবর্দ্ধনগোপ্রদান নিমিত্তং’—বর্ষবর্দ্ধন শব্দের তিন রকম অর্থ হ’তে পারে—
    (১) জন্মোৎসব (২) বার্ষিক সমৃদ্ধিলাভের উৎসব (৩) বৃষ্টির জন্য উৎসব।
  2. ↑ ‘কৃতমঙ্গল মোদকাঃ’—ইহাও দ্ব্যর্থক—
    (১) উৎসব হেতু হৃষ্ট। (২) উৎসবোপলক্ষে প্রস্তুত মোদক সহ।
৩০