আপনার শরীর এখন কেমন আছে? আশা করি কটক ও কলিকাতার খবর সব কুশল। মা এলগিন রোডের বাড়ীতেই আছেন বোধহয়।
আমার প্রণাম গ্রহণ করিবেন। ইতি—
আপনার সেবক
সুভাষ
শ্রীযুক্ত জে এন বোস
কটক
(ইংরাজী হইতে অনূদিত)
পরবর্তী তিনখানি পত্র শরৎচন্দ্র বসুকে লিখিত
ইনসিন জেল
২৯।৪।২৭
পরম পূজনীয় মেজদাদা,
বড়দাদা আসিয়া চলিয়া গিয়াছেন। তাঁর কাছে আমার অভিমত জানিতে পারিবেন। যদি আগামী সপ্তাহে আপনাকে দীর্ঘ পত্র লিখিবার মত শক্তি সংগ্রহ করিতে পারি তাহা হইলে আমার সিদ্ধান্তের বিষয় বিশদভাবে লিখিয়া জানাইব। বর্ত্তমানে সে সামর্থ্য আমার নাই।
গত কয়েকদিন ধরিয়া রোজই জ্বর হইতেছে—১৮ই·····; ২৮শে·····। ওজন কমিয়া ১২৮ পাউণ্ড দাঁড়াইয়াছে। এখনও শয্যাশায়ী। মাঝে মাঝে খুব বিরক্তিকর বোধ হয় কিন্তু আমাকে ধৈর্য্য ধরিতেই হইবে।
যদি বর্ত্তমান অবস্থা ও পরিবেশের কোনও পরিবর্ত্তন না হয় তাহা হইলে রোগ সারাইবার চেষ্টায় কোনও সুফল ফলিবে কিনা সন্দেহ।
৩০৯