বিষয়বস্তুতে চলুন

পাতা:পত্রাবলী (১৯১২-১৯৩২) - সুভাষচন্দ্র বসু.pdf/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪১

38/1, Elgin Road

Calcutta

২০।১০।২৭

বৃহস্পতিবার

পরম পূজনীয়া মা,

 শ্রীচরণেষু—

 পরশুদিন শিলং থেকে রওনা হবার সময়ে আপনার চিঠি পেলাম। কাল এখানে এসে পৌঁছেছি। মেজদাদা, বৌদিদি প্রভৃতি এখনও আসেন নাই—আগামী রবিবার অথবা সোমবার এখানে আসবেন। নেড়ুর জ্বর হওয়াতে তাঁরা আটকে পড়েছেন। অমি ও মীরা সঙ্গে এসেছে। মা, বাবা এখানে আছেন— বোধ হয় ১লা নভেম্বর নাগাদ কটক যাবেন।

 বিধানবাবু আগামী রবিবার বা সোমবার এখানে আসবেন। আপনি ওখানে আর কতদিন থাকবেন? এখানকার ও শিলং-এর খবর একরকম ভাল। যেদিন শিলং থেকে রওনা হই তার পুর্ব্বেই নেড়ুর জ্বর ছেড়ে গিছল। আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। ইতি—

আপনার সেবক 
সুভাষ 


১৪২

38/1, Elgin Road

Calcutta

২৪।১০।২৭

পরম পূজনীয়া মা,

 শ্রীচরণেষু—

 আজ সকালে নিরাপদে আসিয়া পৌঁছিয়াছি। এখানে সকলে ভাল আছেন।

৩৬০