গুরুজী
বসে থাকায় জাহাজে তাবৎ যাত্রী আমার দিকেই যে থেকে-থেকে কটাক্ষপাত করছে এটা আমি বেশ বুঝছিলেম। বুড়ো গোলোকবাবু সেদিন খবরের কাগজটা চশমার অতটা কাছে নিয়ে কেন যে অমন মনঃসংযোগ দিয়ে জুটের বাজার-দরের কলম্টা আগাগোড়া মুখস্থ করছিলেন সেটা জানতে আমায় অধিক কষ্ট পেতে হয়নি।
যাই হোক, অন্যদিনের মতো সেদিনও নিয়মিত উত্তরপাড়ায় এসে জাহাজ ভিড়লো। অবিনে-আমাতে সেখানে নেমে পড়ে থার্ড এবং ফোর্থ এই দুই ক্লাসের মাঝামাঝি গড়নের ছক্কড় গাড়িতে ধূলো এবং ঝাঁকানি খেতে-খেতে আধক্রোশ-টাক্ গিয়ে রাজাদের একটা বাগান-বাড়ির ফটকের সাম্নে গাড়ি, ঘোড়া, মায় গাড়োয়ান আমরা দুজনে খানার ভিতরে উল্টে পড়লেম। একখানা মোটরগাড়ি একরাশ ধূলো আর খানিক পেট্রোলের বিকট গন্ধ আমাদের নাক-চোখের উপরে ছড়িয়ে দিয়ে সাঁ করে বেরিয়ে গেল। অবিন সেই পলায়িত মোটরের চলন্ত ধূলোর মধ্যে আরো গোটাকতক ইংরাজি গালাগাল মিশিয়ে দিয়ে আমাকে চাকা—ভাঙা গাড়ির ভিতর থেকে টেনে বার করে রাস্তায় দাঁড় করিয়ে দিলে। আমার চশমার একখানা কাঁচ গেছে ভেঙে, পাগড়িটা গেছে খুলে, এবং শুয়োরের দাঁতটা খসে গিয়ে আমার লাঠিটা হয়ে পড়েছে ফোগ্লা। অবিন আমার চেহারা দেখে হো-হো করে হেসে উঠল। আমি গায়ের ধুলো যথাসম্ভব ঝেড়ে-ঝুড়ে অবিনের দিকে
২১