ΟΨ পদার্থবিদ্যা 4. রেখার উপর অঙ্কিত কখগঘ সমস্তের ক্ষেত্রের কম্ব কর্ণ রেখা দ্বারা উহাদিগের সভাত বলের দিক্ ও পরিমাণ প্রকাশিত श्ब्रांदह । - ৪৪ । বলবিঘাত । বল সজাত সম্বন্ধে কিঞ্চিৎ বলা হইল, সম্প্রতি বল বিঘাত বিষয়ে কিঞ্চিৎ বলা যাইতেছে। যেরূপ দুইটী বলের সঙ্ঘাতে একটা বল জন্মে তক্রপ একটা বলের বিঘাতে ভিন্ন ভিন্ন দুইটী বল প্রাপ্ত হওয়া যায়। মনে কর, ( ৪২ অনুচ্ছেদের অন্তর্গত ২য় চিত্র দেখ ) কচ রেখা দ্বারা ক বিন্দুতে প্রযুক্ত বল বিশেষের দিক্ ও পরিমাণ প্রকাশিত হইতেছে । ক হইতে কখ ঋজু রেখা টানিয়া উহার অন্তর্গত থ নামক যে কোন বিন্দুর সহিত চএর যোগ করিয়া দেও। পরে কখগচ সমান্তর ক্ষেত্র অঙ্কিত কর । • এক্ষণে স্পষ্টই প্রতীয়মান হইতেছে, কচ রেখা যে বলের স্বচক তাহ কখ ও কগ রেখাদ্বয় স্বারা প্রকাশিত বলদ্বয়ের সভঘাত বলের তুল্য। অপিচ ক বিন্দু হইতে যে সে দিকে একটা ঋজু রেখা টানিয় তাহার অন্তর্গত যে কোন বিলুর সহিত চ বিন্দুকে যুক্ত করিয়া এক একটা সমান্তর ক্ষেত্র অঙ্কিত করিতে পারা যায়। সুতরাং একমাত্র বলকে অসংখ্য প্রকারে বিভক্ত করা যাইতে পারে। পরস্তু একই বিন্দুতে প্রযুক্ত বলদ্বয়ের অন্তর্গত কোণ ধদি নির্দিষ্ট থাকে, তাহা হইলে তাঁহাদের একাধিক সঙ্গাত বল থাক কোন ক্রমেই সম্ভাবিত নহে। -
পাতা:পদার্থ বিদ্যা (মহেন্দ্র নাথ ভট্টাচার্য্য).djvu/৭৭
অবয়ব