বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ৭ )

ন্যামান্ কেবল জলের উপলক্ষ দ্বারা ঐশ্বরিক আশীর্ব্বাদ প্রাপ্ত হইয়াছিল সেইরূপে এক অন্ধমনুষ্য ত্রাণকর্ত্তার আদেশানুসারে শীলহ নামক পুষ্করিণীতে আপনাকে ধৌত করিবাতে সে পুনর্দ্দৃষ্টি প্রাপ্ত হইল॥

 ত্রাণকর্ত্তা যর্দন্ নদী হইতে উত্থান্ করিলে পর পবিত্রাত্মার কৃপা প্রাপ্ত হইলেন; অতএব এই সকল দৃষ্টান্তে স্পষ্ট প্রকাশ যে ঈশ্বরের কৃপা পাইবার জন্য জল এক বিশেষ উপলক্ষ স্বরূপ নির্দ্ধারিত হইয়াছে। পিতর কহিয়াছেন পাপ মোচন নিমিত্ত লোকে য়িশু খ্রীষ্ট নামে অবগাহিত হউক। হানানীয় শাউলকে কহিয়াছিলেন গাত্রোত্থান পূর্ব্বক অবগাহিত হইয়া আপনার পাপ প্রক্ষালন কর। ফিলিপের দ্বারা সমীরোনীয় লোকেরা অবগাহিত হইয়া আনন্দ করিয়াছিল কেননা অবগাহন দ্বারা তাহাদের পাপমোচন হইল। আর নপুংসকের বিষয়েও ঐ রূপ ফল দৃষ্ট হইতেছে কারণ সে জল হইতে উত্থান করত পাপের ক্ষমা প্রাপ্ত হওয়াতে ঈশ্বরের দৃষ্টিতে আপনাকে নির্দ্দোষী বোধ করিয়া আনন্দ পুর্ব্বক স্বদেশে প্রত্যাগমন করিল॥

 কেহ২ অনুমান করেন যে অবগাহনের অগ্রে