বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ৮ )

ধর্ম্ম পরায়ণ হওয়া উচিৎ কিন্তু ধর্মপরায়ণ হইবার জন্য ত্রাণকর্ত্তাও প্রেরিতগণ প্রথমতঃ অবগহিত হইতে আমাদিগকে আদেশ করেন। অপর পিতর কহেন যে পাপমোচনের জন্য অবগাহিত হও তাহাতে ধর্ম্মাত্মার কৃপা প্রাপ্ত হইবা। ফলতঃ ধর্মাত্মার কৃপা প্রাপ্তি ও ধর্ম্মপরায়ণ হওয়া এ উভয়েরই একার্থ; অবগাহনের অগ্নে বিশ্বাস ও অনুতাপের উপস্থিততা আবশ্যক তদনন্তর পাপ মোচন ও ধর্ম্মাত্মার কৃপা তাহাদের অনুবর্তি হয়। ইহাতে প্রত্যেক সরল মন ব্যক্তির অবশ্য স্বীকার করা উচিৎ যে আমাদিগের ত্রাণকর্ত্তার উক্তির সহিত উক্ত কথা সর্বতোভাবে ঐক্য হইতেছে কেননা প্রভু কহিয়াছেন যে জলও পবিত্রাত্মা দ্বারা মনুষ্য পুনর্জ্জাত না হইলে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। জলে অবগাহন হইবার অগ্রে যদি পবিত্রাত্মার কৃপা অঙ্গীকার করা যাইত তবে পবিত্রাত্মা ও জলদ্বারা পুনর্জ্জাত হওনের কথা আমাদিগের ত্রাণকর্ত্তা অবশ্য বলিতেন কিন্তু তাহা না বলিয়া কহিয়াছেন যে জল ও পবিত্রাত্মার দ্বারা তোমরা পুনর্জ্জাত হও। অপর ধর্ম্ম পুস্তকের এই শিক্ষা পাওয়া যায় যে পরমেশ্বর