বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ৯ )

যে বিষয় একত্র করিয়াছেন তাহা যেন কোন মনুষ্য পৃথক না করে। অতএব পবিত্রাত্মা কর্ত্তৃক প্রথমতঃ পুনর্জ্জাত তদনন্তর জলসংস্কার বা ধর্ম্ম পরায়ণ হইয়া পরে অবগাহন হওয়া এ উভয় কথাতেই ঈশ্বরের ঐ বিধিকে অবশ্য বিভিন্ন করা হইতেছে।

 অগ্নে যেমত কহা গিয়াছে প্রেরিতদের দ্বিতীয় অধ্যায়ে পিতরও সেই রূপ কহিয়াছেন, যথা; অনুতাপ করত পাপমোচনের নিমিত্ত অবগাহিত হও তবে পবিত্রাত্মার কৃপা প্রাপ্ত হইবা। এ কথার অর্থ এই যে প্রথমে জল দ্বারা পুনর্জ্জাত হও তবে তো মরা পবিত্রাত্মার দ্বারা পুনর্জ্জাত হইবা। পাউল যদ্যপিও প্রভুকে প্রত্যক্ষ দর্শন করিয়াছিলেন তথাচ যে পর্য্যন্ত তিনি হানানীয় কর্ত্তৃক অবগাহন দ্বারা স্বীয় পাপ ধৌত না করিয়াছিলেন সে পর্য্যন্ত পবিত্রাত্মার কৃপা কি ধর্ম্ম স্বভাব প্রাপ্ত হয়েন নাই। অবগাহনের অগ্রে যে পবিত্রাত্মার কৃপা প্রদত্ত হইয়াছিল এ বিষয়ে কেবল একটিমাত্র প্রমাণ পাওয়া যাইতেছে অর্থাৎ যৎকালে কর্ণলীয়স্ ও তাহার বন্ধুগণ একত্রে পতর কর্ত্তৃক প্রচারিত সুসমাচার শ্রবণ করিতেছিল তৎকালে তাহাদের ঐ রূপ ঘটিয়াছিল।