বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিত্রাণের কেবল মাত্র পথ - লরেঞ্জো স্নো.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

( ১০ )

 ভিন্ন দেশীয় লোকেরা ইহুদিদের সহিত সুসমাচার ফলের সমানাংশী কি না কেবল এই বিষয়ে পিতরের সন্দেহ ভঞ্জনার্থে অবগাহনের পূর্ব্বে পরিত্রাত্মার কৃপা ঐ রূপে তাহাদিগকে প্রদত্ত হইয়া ছিল। বিশেষতঃ কর্ণিলীয়স্ ও তাহার বন্ধুগণ ভিন্ন দেশীয় হইবাতে ঈশ্বরের শক্তি তাহাদের প্রতি প্রকাশ্যমাণ না দেখিলে পিতর প্রথমতঃ তাহাদিগকে অবগাহিত করিতে স্বীকার করেন নাই যে যেতুক তাঁহার এরূপ বিশ্বাস ছিল যে ভিন্ন দেশীয়েরা তাবতেই দেব পূজক ও অতি দুষ্ট এবং মহা পাপিষ্ঠ এজন্য ঈশ্বর প্রিয় ঈহুদি জাতিদের সহিত একত্রে সুসমাচারের ফলভোগী হইবার তাহারা যোগ্য নহে; আর তিনি এমত কখন মনে করেন নাই যে ভিন্নদেশীয়েরা ধর্ম্মাত্মার কৃপা পাইয়া ইব্রাহিম ও ইশ‍ুফ্ এবং জাকুর্ ও ইহুদীয় ভবিষ্যদ্বক্তাগণদের সহিত স্বর্গে একত্রে অবস্থিত করিতে সক্ষম হইবে। অতএব তিনি তাহাদের প্রতি পবিত্রাত্মার ঐ রূপ অধিষ্ঠান দেখিয়। আশ্চর্য্য বোধ করত কহিবেন এই লোকেরা অবশ্যই অবগাহিত হইবে ও তাহাদের প্রতি জলসংস্কার কেহ নিষেধ করিতে পারিবে না। পরে তিনি তাহাদিগকে অবগাহিত