( ১৪ )
ক্ষায়ও দোষকর। অতএব ইহাতে প্রত্যক্ষ হইতেছে যে সুসমাচারের ফলাধিকারি হইবার নিমিত্ত আন্তরিক বিশ্বাষ ও অনুতাপের যদ্রূপ অপেক্ষা করে বাহ্যিক বিধির প্রতি মনোযোগেরও তদ্রূপ আবশ্যক।
জলে অবগাহিত হওন সুসমাচারের এক বিশেষ বিধি এবং এই জন্য অতি প্রাচীন কালে ঈশ্বরের ভক্তগণেরা অবগাহনের প্রতি বিশেষ মনোযোগি হুইয়াছিলেন। আর ঐ কার্য্যদ্বারা যদি বিশেষ আশীর্ব্বদ প্রাপ্ত হওয়া না যাইত তবে তাঁহারা তাহা পালন করিতে অবশ্য তাচ্ছল্য করিতেন। কোন২ ব্যক্তি অনুমান্ করেন যে সুসমাচারের প্রচুর ফল প্রাপ্ত হইবার নিমিত্ত কেবল বিশ্বাস ও অনুতাপ এবং আরাধনার আবশ্যক করে কিন্তু একথা যদি যথার্থ হইত তবে অবগাহন বিধিকে নিস্ফল ও বৃথা জানিয়া কেহ তাহা পালন করিত না। এমতে কেবল বিশ্বাস ও অনুতাপ এবং আরাধনা দ্বারা ন্যামান্ যদি উক্ত ক্লেশ হইতে মুক্ত হইতে পারিত তবে যর্দন নদীতে তাহার সপ্তবার স্নান করাতে কোন কার্য্য দর্শিত না। আর দেখ নোছ ও তাঁহার পরিবারেরা যদ্যপি কেবল বিশ্বাস